বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

গোপালগঞ্জে দরিদ্র গৃহিণীর চাল আত্মসাৎ এর অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে।

শেখ ইসমাঈল হোসেন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৬৫০ ০০০ বার

গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলায় দরিদ্র গৃহিণীর চাল আত্মসাৎ এর অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের সদস্যের বিরুদ্ধে। উপজেলার রামশীল ইউনিয়নে দীর্ঘদিন ধরে গৃহিণীর নামে ভিজিডি কার্ড করে চাল উত্তোলন করে নিচ্ছেন সংরক্ষিত আসনের ইউপি সদস্য ফুলমালা হালদার বলে অভিযোগ করেছেন স্থানীয়রা ।স্থানীয় ভুক্তভোগী ময়না রায় এর সাথে যোগাযোগ করলে তিনি প্রতিবেদককে জানান করোনাভাইরাস সংক্রমণের ফলে তিনি খ্যাদাভাবে ভুগছিলেন।এমতাবস্থায় ইউপি সদস্যের কাছে সরকারি ত্রাণের সহযোগিতা চেয়ে জানতে পারেন ইউপি সদস্য ফুলমালা হালদার তার নামে ভিজিডি কার্ড করেছেন। অথচ ভুক্তভোগী ওই নারী কোনো চাল উত্তোলন করতে পারেন নি।
রামশীল ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি রত্নেশ্বর রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ সারাবেলাকে জানিয়েছেন ফুলমালা হালদারের কাছে তিনি এ ব্যাপারে জানতে চাইলে ফুলমালা হালদার লোকজন নিয়ে তাকে হুমকি দিয়েছেন। খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ করেছেন এমন খবর পেয়ে কিছুদিন আগে তিনি সরেজমিনে গিয়ে দেখেন উক্ত ইউপি সদস্য পাশের বাড়িতে ৭ বস্তা চাল আত্মসাৎ করে রেখেছেন এবং দুই বস্তা চাল বিক্রি করেছেন।

উক্ত ওয়ার্ডের সাবেক মেম্বার দ্বিজেন্দ্রনাথ হালদার বলেন ফুলমালা হালদার ইউপি সদস্য নির্বাচিত হবার পর থেকে দীর্ঘদিন ধরে দূর্নীতি করে আসছেন।তিনি উক্ত ঘটনার বিচার চেয়ে উপজেলা চেয়ারম্যানকে বিষয়টি অবহিত করেছেন।
এব্যাপারে বাগধা কলেজের প্রভাষক তাপস রায় বলেন ঘটনাটি জানার পরে তারা ইউপি সদস্যের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনাটি স্বীকার করেছেন এবং কোনোপ্রকার ক্ষতিপূরন দিতে অসম্মতি জানিয়েছেন।
এদিকে ঘটনাটির বিষয়ে জানতে অভিযুক্ত ইউপি সদস্যকে ফোন করা সত্বেও তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..