মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিরুদ্ধে নবম শ্রেণীর ছাত্রী ধর্ষণের অভিযোগ

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৫১১ ০০০ বার
নোয়াখালীতে গৃহবধূর ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ঢাকার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রের বিরুদ্ধে। ধর্ষণের এই দৃশ্য মোবাইলে ধারণ করেছে তারই এক বন্ধু। ধর্ষণের কথা কাউকে বললে ধারণকৃত ভিডিও ফেইসবুকে ছেড়ে দেওয়া হবে বলে হুমকিও দিয়েছে ওই ধর্ষক ও সহযোগী। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল গ্রামের ইব্রাহিম হাওলাদারের মাছের ঘেরপাড়ে শনিবার (৩ অক্টোবর) এই ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় ধর্ষনের অভিযোগ এনে একটি অভিযোগ দায়ের করেছেন। ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী জানান গত শনিবার (৩সেপ্টেম্বর) সকাল ৯টায় মেধাবিকাশ ডিজিটাল স্কুলের সোহাগ নামে এক স্যারের কাছ থেকে প্রাইভেট পড়ে স্থানীয় চৌধুরী হাটে কলম কিনতে যায় সে। এই সময় একই উপজেলার পূর্ণবর্তী গ্রামের মহসিন হাওলাদারের ছেলে ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলী হোসাইন ও তার বন্ধু ইব্রাহিম হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার তাকে ভয় দেখিয়ে ধারাবাশাইল গ্রামে অবস্থিত ইব্রাহিম হাওলাদারের মাছের ঘেরপাড়ে নিয়ে যায়। ঘেরপাড়ের একটি টং-ঘরে আলী হোসাইন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বললে রাজি না হওয়ায় আলী হোসাইন তাকে মারধর করে। তার মারধরের কারণে একটা পর্যায়ে সে দূর্বল হয়ে পড়লে আলী হোসাইন তাকে ধর্ষণ করে। এ সময় তার বন্ধু মাসুদ হাওলাদার মোবাইল ফোনে এ দৃশ্য ধারণ করে। এই ধর্ষণের কথা কাউকে বললে বা আগামীতে তাদের কথা না শুনলে এই দৃশ্য ফেসবুকে ছেড়ে দিবে বলে হুমকি দেয়া হয় ধর্ষক ও তার সহযোগী। এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে আজ সোমবার (৫ অক্টোবর) কোটালীপাড়া থানায় ধর্ষণ মামলা করেছেন। ধর্ষক ও তার সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন স্বজন স্থানীয়রা। কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে এবং দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নোয়াখালীতে গৃহবধূর ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ঢাকার এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্রের বিরুদ্ধে।
ধর্ষণের এই দৃশ্য মোবাইলে ধারণ করেছে তারই এক বন্ধু। ধর্ষণের কথা কাউকে বললে ধারণকৃত ভিডিও ফেইসবুকে ছেড়ে দেওয়া হবে বলে হুমকিও দিয়েছে ওই ধর্ষক ও সহযোগী।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ধারাবাশাইল গ্রামের ইব্রাহিম হাওলাদারের মাছের ঘেরপাড়ে শনিবার (৩ অক্টোবর) এই ধর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে কোটালীপাড়া থানায় ধর্ষনের অভিযোগ এনে একটি অভিযোগ দায়ের করেছেন।

ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী জানান গত শনিবার (৩সেপ্টেম্বর) সকাল ৯টায় মেধাবিকাশ ডিজিটাল স্কুলের সোহাগ নামে এক স্যারের কাছ থেকে প্রাইভেট পড়ে স্থানীয় চৌধুরী হাটে কলম কিনতে যায় সে। এই সময় একই উপজেলার পূর্ণবর্তী গ্রামের মহসিন হাওলাদারের ছেলে ঢাকার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আলী হোসাইন ও তার বন্ধু ইব্রাহিম হাওলাদারের ছেলে মাসুদ হাওলাদার তাকে ভয় দেখিয়ে ধারাবাশাইল গ্রামে অবস্থিত ইব্রাহিম হাওলাদারের মাছের ঘেরপাড়ে নিয়ে যায়।

ঘেরপাড়ের একটি টং-ঘরে আলী হোসাইন তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বললে রাজি না হওয়ায় আলী হোসাইন তাকে মারধর করে। তার মারধরের কারণে একটা পর্যায়ে সে দূর্বল হয়ে পড়লে আলী হোসাইন তাকে ধর্ষণ করে। এ সময় তার বন্ধু মাসুদ হাওলাদার মোবাইল ফোনে এ দৃশ্য ধারণ করে। এই ধর্ষণের কথা কাউকে বললে বা আগামীতে তাদের কথা না শুনলে এই দৃশ্য ফেসবুকে ছেড়ে দিবে বলে হুমকি দেয়া হয় ধর্ষক ও তার সহযোগী।

এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর পিতা বাদী হয়ে আজ সোমবার (৫ অক্টোবর) কোটালীপাড়া থানায় ধর্ষণ মামলা করেছেন।

ধর্ষক ও তার সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন স্বজন স্থানীয়রা।

কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে এবং দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..