মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

গোপালগঞ্জে মেডিকেল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নির্লজ্জ মিথ্যাচারের অভিযোগ

বশেমুরবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৪২৩ ০০০ বার

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের সাথে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বশেমুরবিপ্রবি’র প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন।

গতকাল (২১ নভেম্বর) রবিবার রাতে ক্রিকেট খেলা কে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। রাত ১০টার দিকে শুরু ধাওয়া পাল্টা ধাওয়া। পরে এ সংঘর্ষ দফায় দফায় চলতে থাকে।

চলমান সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে এসময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আহত হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষার্থী ও সাংবাদকর্মীরা। আহতদের মধ্যে অনেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে। এছাড়া, আশঙ্কাজনক কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারির সূত্রপাত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রিকেট খেললে কলেজের অধ্যক্ষ এসে বাঁধা দেয় ও অকথ্য ভাষায় গালাগালি করে। এবং মেডিকেল কলেজের মেয়েদেরকে উত্যক্ত করার অভিযোগ আনেন ও তার মদদে মেডিকেল শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ছাত্রদের উপর হামলা চালায়।

অন্যদিকে মেডিকেল কলেজের অধ্যক্ষ বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের বিরুদ্ধে ইভটিজিং এর অভিযোগ করেন।তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, মেডিকেল কলেজ অধ্যক্ষের অভিযোগ ভিত্তিহীন ও বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের বিরুদ্ধে নির্লজ্জ মিথ্যাচার। আমাদেরকে ক্রিকেট খেলতে বাঁধা দিলে আমরা আর খেলবো না বলি। কিন্তু, তিনি মিথ্যা অভিযোগ এনে আমাদের উপর হামলা চালিয়েছেন।

বশেমুরবিপ্রবি শিক্ষার্থীরা আরো বলেন, “সংঘর্ষের সূত্রপাতেই যেখানে মেডিকেল কলেজের অধ্যক্ষের উস্কানি দেয়ার ও বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের গালমন্দ করার অভিযোগ, সেখানে তিনি ‘ইভটিজিং’ এর অভিযোগ আনেন বশেমুরবিপ্রবি শিক্ষার্থীদের বিরুদ্ধে। যা ঐ অধ্যক্ষের নির্লজ্জ মিথ্যাচার। ”

বর্তমানে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..