মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

ঘাটাইলে বাস-ট্রাক মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুর্ভোগের সৃষ্টি হয়েছে

মামুন শিকদার মাহিন, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৫০৭ ০০০ বার

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা বাসস্ট্যান্ডে আজ শনিবার (২১ আগস্ট) সকালে বাস-ট্রাক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। সে সময় সড়কের যানজটে দুর্ভোগের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে জানা যায়, গোপালপুর থেকে ছেড়ে আসা একটি বাস আজ সকাল সাতটার সময় ঘাটাইল সদর জামে মসজিদের সামনে পৌঁছালে অপরদিক থেকে বেপরোয়াভাবে চালানো একটি মোটরসাইকেল বাসের সামনে চলে আসে। বাসের চালক মোটরসাইকেল চালককে রক্ষা করতে বামদিকে চাপিয়ে দিলে অপরদিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাক বাস গাড়িটির সামনের অংশে লাগিয়ে দেয়। এতে বাস-ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

দুর্ঘটনায় বাস, ট্রাক ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা আহত বাসযাত্রী দুজনকে হাসপাতলে নিয়ে যায়। এদিকে ট্রাকে আটকে থাকা ড্রাইভারসহ কয়েকজনকে ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা বাসের সামনের অংশ কেটে তাদেরকে উদ্ধার করেন।

দুর্ঘটনায় আহতরা হলেন গোপালপুর উপজেলার নোমান (১৪), ট্রাকের হেলপার সরিষাবাড়ী উপজেলার জাহিদুল ইসলাম (৩৪), ট্রাকের সুপারভাইজার গোপালপুর উপজেলার মোহাম্মদ জিন্না (৩৬) এবং ট্রাকের ড্রাইভার ধনবাড়ী উপজেলার আবু বকর (৩৭)। এছাড়া মোটরসাইকেল চালক সুমন আহত হন।

এ ব্যাপারে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার জানান আহত নোমানের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এদিকে দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সড়কে পরে থাকলে যানজটে দুর্ভোগের সৃষ্টি হয়। পরে ঘাটাইল থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া বাস ও ট্রাকটিকে সড়ক থেকে ফুটপাতে নামিয়ে নিয়ে আসলে বেলা এগারটার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..