বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

চকরিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ ছাত্র নিহত

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৯ ০০০ বার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল ২৭ সেপ্টেম্বর (বুধবার) বেলা পৌনে ৩টার দিকে মহাসড়কের লক্ষ্যারচর বার আউলিয়ানগর রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মুহুরী পাড়ার ফরিদুল আলমের ছেলে ইনজামাম-উল আলম রাফি (২১) ও তার বন্ধু লক্ষ্যারচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড হাজিপাড়ার সেলিম মিন্টুর ছেলে মেহেরাব হোসেন অভি (২০)। তারা চকরিয়া সরকারি কলেজ থেকে একসাথে এইচএসসি পাস করে কয়েকদিন আগে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা পৌনে ৩টার দিকে দুই বন্ধু মিলে মোটরসাইকেল যোগে হারবাং যাচ্ছিলেন। এ সময় কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় ইনজামাম। এ সময় সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয় মেহেরাব। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইনজামাম-উলকে মৃত ঘোষণা করেন। আহত মেহেরাবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করলে নেয়ার পথে বিকাল সোয়া ৫টার দিকে মারা যায়। মেহেরাব মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন লক্ষ্যারচর ইউপির প্যানেল চেয়ারম্যান শহীদ উল্লাহ। চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ভারপ্রাপ্ত) খোকন কান্তি রুদ্র বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..