বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

চকরিয়ায় সড়কের পাশ থেকে নবজাতকের লাশ উদ্ধার

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫০ ০০০ বার

কক্সবাজারের চকরিয়ায় বিস্কুটের বাক্সের ভেতর থেকে ১দিন বয়সী নবজাতক কন্যা শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে চকরিয়া থানার উপসহকারী পুলিশ পরিদর্শক মানিক কুমারের নেতৃত্বে চকরিয়া পৌরশহরের বাসটার্মিনাল এলাকার টিভিএস শো রুমের সামনে ফেলে যাওয়া একটি বাক্সের ভিতর থেকে অজ্ঞাত কন্যা শিশুটির লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল আনুমানিক ৯ টার দিকে চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকার টিভিএস মোটরসাইকেল শো-রুমের সামনে ময়লার স্তুপের পাশে বিস্কুটের বাক্সে মোড়ানো অবস্থায় এক নবজাতক শিশুর মরদেহ দেখতে পান। পরে তারা থানা প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে এসে নবজাতক এক কন্যা শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এসময় স্থানীয় প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, চকরিয়া পৌর বাসটার্মিনাল সড়কের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ তল্লাশি করা হলে কে বা কারা সমূহ জায়গায় মরদেহটি ফেলে চলে গেছে তাদের শনাক্ত করা যাবে। এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, দীর্ঘ সময় ধরে ময়লা আবর্জনার পাশে একটি বিস্কুটের কার্টুন (বাক্স) পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। পরে স্হানীয়রা খুলে দেখে একদিন বয়সী এক কন্যা শিশুর লাশ। তখন থানায় খবরটি দিলে পুলিশ গিয়ে কার্টুন (বাক্স) সহ লাশটি উদ্ধার করে। পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করার জন্য অজ্ঞাত কন্যা শিশুটির লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ডিএনএ পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করে দাফনের জন্য লাশটি আঞ্জুমান মফিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..