মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

চকরিয়ায় ২ কিশোরের শরীরে গরম পানি ঢেলে নির্যাতন, সেই কাউন্সিলর গ্রেপ্তার

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ২৮৫ ০০০ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের রামপুর মৌজার ৪নং হোল্ডার মৎস্য প্রজেক্ট এলাকায় চুরির অপবাদ দিয়ে দুই কিশোরকে হাত-পা বেঁধে, শরীরে গরম পানি ঢেলে ঝলসে দেওয়ার ঘটনায় চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ডের কাউন্সিলর আবদুস সালাম (৪৮)কে গ্রেপ্তার করেছে চকরিয়া থানা-পুলিশ। গতকাল ২২ মে (সোমবার) তাঁকে আদালতের মাধ্যমে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। গত ২১মে (রোববার) সন্ধ্যায় ভুক্তভোগী এক কিশোরের দাদা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার অপর আসামিরা হলেন, পৌরশহরের করাইয়াঘোনা গ্রামের মৃত আক্তার আহমদের ছেলে মোহাম্মদ ছাদেক (৩৫) ও পূর্ব বড়ভেওলা ইউনিয়নের ইদমণি কদ্দাচোরা কোনাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে নাছির উদ্দিন মাঝি (৪০)। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। গত শনিবার সকাল ৬টার দিকে উপজেলার রামপুর মৌজার ৪ নম্বর হোল্ডার এলাকায় মৎস্য প্রজেক্টে দুই কিশোর নির্যাতনের এ ঘটনা ঘটে। মামলার এজাহার ও দুই কিশোরের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ভুক্তভোগী দুই কিশোর ইঞ্জিনচালিত বোট যোগে রিজার্ভ ভাড়া নিয়ে রামপুর মৌজার ৪ নম্বর হোল্ডার এলাকায় কাউন্সিলর আবদুস সালামের মৎস্য ঘেরে যায়। ঘেরের কর্মচারীদের নামিয়ে তারা দুজন বোটের মধ্যে ঘুমিয়ে পড়ে। এ সময় সকাল ছয়টার দিকে কাউন্সিলর আবদুস সালামের মৎস্য প্রজেক্টের লোকজন দুই কিশোরকে ধরে নিয়ে যায়। পরে টাকা চুরির অপবাদ দিয়ে হাত-পা বেঁধে, কাউন্সিলর আবদুস সালাম ও তাঁর মৎস্য প্রজেক্টের লোকজন মিলে দুই কিশোরকে কিল, লাথি ও ঘুষি মারতে থাকে। পরে কাউন্সিলর প্রজেক্টের কর্মচারীদের চুলায় গরম পানি দিতে নির্দেশ দেন। পরে দুজনের শরীরে চুলা থেকে ফুটন্ত গরম পানি ছুড়ে মারে। এতে উভয় কিশোরের হাত, বাহু, পিঠে ও পাঁজরসহ শরীরের অর্ধেক অংশ ঝলসে যায়। এ সময় দুই কিশোরের চিৎকার-কান্না করলে আশপাশের প্রজেক্টের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে। পরে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ বিষয়ে মামলার বাদী আবদুল কাদের বলেন, এমনভাবে নির্যাতন করা হয়েছে, চোখে দেখলে কান্না চলে আসে। আমার নাতির পুরো শরীরে গরম পানি ঢেলে দেওয়ার কারণে ঝলসে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, দুই কিশোরের শরীরে গরম পানি ঢেলে অমানবিকভাবে নির্যাতন করা হয়েছে। নির্যাতনের শিকার এক কিশোরের দাদার করা মামলায় অন্যতম আসামি কাউন্সিলর আবদুস ছালামকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..