বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

চকরিয়ার কোনাখালীতে মাছধরাকে কেন্দ্র করে যুবক খুন

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩২৯ ০০০ বার

কক্সবাজারের চকরিয়ায় বদ্ধ খাল থেকে মো. হোসেন রাহাত (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. হোসেন রাহাত কোনাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবদুল হাকিম পাড়ার আলী হোসেনের ছেলে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টায় কোনখালী ইউনিয়নের শুয়োর মরা খালের কচুরিপানার ভেতর থেকে রাহাতের লাশ উদ্ধার করা হয়। মাছ ধরা নিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। স্থানীয়রা জানান, রাতে শুয়োরমারা খালে মাছ ধরা নিয়ে একই এলাকার বোরহান উদ্দিনের সঙ্গে বাকবিতণ্ডা হয় রাহাতের। এর জের ধরে রাহাতকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে বদ্ধ খালের কচুরিপানার ভেতরে লুকিয়ে রাখে বোরহান। নিহত রাহাতের বাবা আলী হোসেন বলেন, গতকাল সন্ধ্যার দিকে রাহাত মাছ ধরতে গিয়ে ঘরে না ফেরায় রাতে খোঁজ নিতে গিয়ে স্টেশন এলাকায় গেলে বোরহান উদ্দিন জানায়, মাছ ধরা নিয়ে রাহাতের সাথে বাকবিতণ্ডা হয়েছে। আমি তাকে থাপ্পড় মেরেছি। পরে অনেক খোঁজাখুঁজি করে আজ বুধবার খালের কচুরিপানার ভেতরে রাহাতের লাশ লুকানো অবস্থায় পাওয়া যায়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, শুয়োর মারা খালে মাছ ধরা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে বোরহান উদ্দিন দা দিয়ে কোপ দিলে ঘটনাস্থলে পানিতে ডুবে মারা যায় রাহাত। পরে বোরহান উদ্দিন পালিয়ে যায়। নিহত রাহাত বোরহান উদ্দিনের তালতো ভাই। তিনি আরও বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মাথার উপরিভাগে একটি দায়ের কোপ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..