শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

চকরিয়ার কাকারায় কে এই বনের রাজা ভূট্টো

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ৫১৫ ০০০ বার

চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহওমর দরগাহ রাস্তার মাথা এলাকার ভূট্টো নামের এক ব্যক্তির নেতৃত্বে বনবিভাগে চলছে ত্রাসের রাজত্ব। তার নেতৃত্বে দীর্ঘদিন ধরে চলছে বনবিভাগের জায়গা দখল। বনভূমি দখল পরবর্তী ছোট ছোট বাড়ি নির্মাণ করে বনবিভাগের জায়গাসহ নির্মাণকৃত বাড়ি বিক্রি করে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এছাড়াও বনভূমির জায়গা দখলপূর্বক বাড়ি নির্মাণ করে সেখানে চালাচ্ছে নানান ধরনের অপরাধ কর্মকান্ড। এতো কিছুর পরেও সে আইনের হাতে রয়েছে অধরা। সরেজমিন গেলে দেখা যায়, চকরিয়া-মানিকপুর সড়কের বাদশার টেকের টার্নিংয়ের মানিকপুর সড়ক দিয়ে একটু সামনে গেলেই বনবিভাগের জায়গায় নির্মাণকৃত বাড়িতে দিনদুপুরে চলছে জুয়া খেলা ও ইয়াবা সেবন। এছাড়াও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এ বাড়িটি রাত হলে অপরাধীদের জন্য হয়ে উঠে নিরাপদ অভয়াশ্রম। এ বাড়িটি রাতের বেলা হয়ে যায় মিনি পতিতালয় আবার ডাকাতদের জন্য হয়ে যায় ডাক্তাতির সরঞ্জাম রাখার নিরাপদ আস্তানা। অন্যদিকে এলাকাবাসী আরো জানান, ভূট্টো এলাকায় ত্রাসের রাজত্ব করছে। তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। কারণ তার নেতৃত্বে রয়েছে “ভূট্টো বাহিনী” নামের একটি কিশোরগ্যাং গ্রুপ। পান থেকে চুন কসলেই শিকার হতে হয় তাদের হামলার। এদিকে সরেজমিন ঐ জায়গা পরিদর্শনের পর সাংবাদিকরা ভুট্টোর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি এসব বিষয় অস্বীকার করে বলেন, এ বাড়ি সে নির্মাণ করেনি। তবে একই ইউনিয়নের ছাত্রলীগের রাজিব, মিনার, সোহেল ও আরফাতের নেতৃত্বে তারা মোট ১০জন সিন্ডিকেট করে বাড়ি নির্মাণ করে এ দখল কাজ চালাচ্ছে। তিনি এসবের বিষয়ে কিছু জানে না বলেও জানান। বনভূমি দখল করে বাড়ি নির্মাণ ও অপরাধ কর্মকান্ড পরিচালনার বিষয়ে কাকারা বনবিট কর্মকর্তা কামরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভূট্টো নামের এক ব্যক্তির নেতৃত্বে চলছে বনভূমি দখল। এর আগেও বনবিভাগের জায়গা দখলকে কেন্দ্র বেশ কয়েকটি মামলায় জড়িয়েছে সে। এ বিষয়টি খতিয়ে দেখে পূনরায় তাকে বন মামলার আওতায় আনা হবে। তবে, আমাদের লোকবল কম হওয়াতে সেখানে আমরা সরাসরি অভিযানে যেতে শঙ্কায় থাকি। ইতিপূর্বে বনবিট কর্মকর্তা, কর্মচারীরা তার হামলার শিকার হয়েছে। বনভূমি দখল করে বাড়ি নির্মাণ করা জায়গাটিতে দ্রুত উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..