রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

চকরিয়ার হারবাংয়ে হাতি মারার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে কৃষকের মৃত্যু

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৪৩২ ০০০ বার

কক্সবাজারের চকরিয়ায় হাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে নজির আহমেদ (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি  হারবাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোহছেন সিকদার পাড়া এলাকার নাজির হোসেনের ছেলে। নিহত নজির আহমেদের পরিবারের বরাত দিয়ে জানা যায়, প্রতিদিনের মতো সাতখানিয়া ঘোনা নামক এলাকায় তার রোপনকৃত ধানক্ষেতে পানি দিতে গেলে গতকাল শনিবার সকাল ১০টার দিকে হাতি মারার বৈদ্যুতিক ফাঁদে পড়ে এই ঘটনা ঘটে। পরে স্থানীয়দের মাধ্যমে হারবাং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত ইনচার্জকে ঘটনার বিষয়ে অবগত করা হলে দুপুর ১২টার দিকে হারবাং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই মহসিন চৌধুরী পিপিএম এর নেতৃত্ব এএসআই সোলায়মান খাঁনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত নজির আহমেদের লাশ উদ্ধার করেন। ঘটনার বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্যের আওতাধীন সাতখানিয়া ঘোনা নামক এলাকায় ধানক্ষেতে রাতে বন্য হাতির হানা দেওয়ার সম্ভাবনার অজুহাতে ধানক্ষেতের চারপাশে অবৈধভাবে বৈদ্যুতিক লাইন সংযুক্ত করে হাতি মারার ফাঁদ ফাঁতেন কয়েকজন কৃষক। কিন্তু বিধিবাম, হাতি মারার বৈদ্যুতিক এ ফাঁদে হাতির বদলে জড়িয়ে পড়েন নজির আহমেদ নামের এ কৃষক। হাতি মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। ধানক্ষেতে অবৈধভাবে হাতি মারার বৈদ্যুতিক ফাঁদ ফাঁতা ব্যক্তিরা হলেন- একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নাপিতচিতা এলাকার আব্দুল মালেকের ছেলে আব্দুল ছাত্তার, বেলাল আহমেদের ছেলে জমির উদ্দিন, ৬ নং ওয়ার্ডের মসজিদ মোরা এলাকার নেজাম উদ্দিন প্রকাশ মনুর ছেলে মোঃ সাজ্জাদ, আক্তার আহমেদের ছেলে মিজানুর রহমান প্রকাশ ছোটন। এ ব্যাপারে জানতে হারবাং বন্যপ্রাণী অভয়ারণ্য বনবিটের বিট কর্মকর্তা মোঃ শাহাজানের সাথে তার মুঠোফোনে যোগাযোগের করা হলে তিনি সমূহ ঘটনাস্থল তাদের আওতাধীন জায়গা নয় দাবি করে বলেন, এটি মূলত হারবাং বনবিট ও পহরচাঁদা বনবিটের আওতাধীন সীমান্ত এলাকা। সকালেই ঘটনাস্থল পরিদর্শন করে সমূহ জায়গা বন্যপ্রাণী অভয়ারণ্যের নয় বলে নিশ্চিত হয়েছি। এদিকে এ ঘটনার বিষয়ে হারবাং পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই মহসিন চৌধুরী পিপিএম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমিসহ এএসআই সোলায়মান খান ও সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গিয়েই নজির আহমদ প্রকাশ বার্মাইয়া নজির নামের এক কৃষকের ঝলসানো লাশ উদ্ধার করি। পরে লাশের সুরতহাল প্রতিবেদনপূর্বক লাশ থানায় নিয়ে আসা হয়। নিহত নজির আহমেদের লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..