বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

চকরিয়ায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩১ নারীকে সেলাই মেশিন বিতরণ

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৩৭১ ০০০ বার

কক্সবাজারের চকরিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরাম কর্তৃক দুঃস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করার লক্ষ্যে ৩১ নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় অনুষ্টিত হয়েছে এ সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান। এতে চকরিয়া উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী সভাপতিত্ব করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি সেলিনা আক্তার ও চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মজিদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অলি উল্লাহ রনি, আবুল মনসুর মোঃ মহসিন, চকরিয়া সাংবাদিক ফোরামের অর্থ সম্পাদক মোঃ কামাল উদ্দিন প্রমুখ। এসময় বিভিন্নস্থরের লোকজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ বলেন, সরকার নারীদের আত্মনির্ভরশীল করতে ঘরে বসে যেন আর্থিক ভাবে উন্নয়ন করতে পারে তার জন্য নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান ও আগামীতে এসব দু:স্থ নারীরাও উন্নয়ন কাজে অংশ নিতে পারে এ লক্ষ্যে কাজ করছে। চকরিয়া উপজেলা উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের নারী চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী বলেন, কোন অবহেলিত নারী যেন আর্থিক ভাবে ক্ষতি সাধিত না হয়ে ঘরে বসে যেন উন্নয়ন করতে পারে, এ লক্ষ্যে নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান করছেন। তিনি আরো বলেন, আপনাদের কাজের উপর নির্ভর করে আগামীতে নারীদের সেলাই প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..