বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

চকরিয়ায় খুটাখালীর সংরক্ষিত বন থেকে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৬৪৫ ০০০ বার

কক্সবাজারের চকরিয়ায় শহিদুল ইসলাম (১৯) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের সংরক্ষিত বন এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত শহিদুল ইসলাম বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরা খোলা গ্রামের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সংরক্ষিত বন এলাকার পাহারাদার গতকাল রাতে পাহারা দেওয়ার সময় শহিদুল ইসলামের লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে স্থানীয়রা পুলিশে খরব দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে সুরতহাল রিপোর্ট শেষে লাশ থানায় নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক গুঞ্জন উঠেছে শহিদুল ইসলাম কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তাদের গুলিতে নিহত হয়েছে। এ বিষয়টি জানতে বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের কর্মকর্তা ফারুক আহমেদ বাবুল জানান,‘গতকাল রোববার রাতে নিহত শহিদুল ইসলামের নেতৃত্বে ৩০-৪০ জন বন থেকে কাঠ পাচার করছিল। এ সময় বন বিভাগ তাদের বাধা দিলে দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় ফুলছড়ি রেঞ্জের এক কর্মচারী আহত হয়েছেন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন। তবে শহীদুল কিভাবে নিহত হয়েছেন তা সঠিকভাবে বলা সম্ভব নয়। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, নিহত শহিদুল ইসলামের পিটের বাম হাতের নিচে দুটি গুলির চিহৃ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বন বিভাগের কর্মকর্তাদের গুলিতে শহিদুল ইসলাম নিহতের বিষয়ে জানতে চাইলে ওসি জানান, শহিদুল কিভাবে মারা গিয়েছে তা তদন্ত চলছে। তবে এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..