বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

চকরিয়ায় জেলের ছদ্মবেশে অভিযান; ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৪৯৮ ০০০ বার

কক্সবাজারের চকরিয়ায় জেলের ছদ্মবেশে নদীতে অভিযান চালিয়ে ১২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে পুলিশ। এ সময় একটি ইঞ্জিনচালিত বোটও জব্দ করা হয়। তবে পুলিশ এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গত রোববার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত একটানা অভিযান চালিয়ে ইয়াবার এ চালান জব্দ করেন চকরিয়া থানা পুলিশ। এ ইয়াবার চালানটি জব্দের পর পুলিশ বলছে, থানা-পুলিশ এর আগে ইয়াবার এত বড় চালান জব্দ করতে পারেনি। এটাই সবচেয়ে বড়। চকরিয়া থানা-পুলিশ জানায়, এক সপ্তাহ আগে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী খবর পান, নদীপথে টেকনাফ থেকে ইয়াবার বড় একটি চালান চট্টগ্রামের দিকে যাবে। এর পর থেকে থানা-পুলিশ গোয়েন্দা তৎপরতা শুরু করে। নিশ্চিত হওয়ার পর গতকাল রাত থেকে জেলের ছদ্মবেশে চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বহলতলী এলাকায় মহেশখালী চ্যানেলে (নদীতে) অবস্থান নেয় পুলিশের কয়েকটি দল। এ সময় একটি নৌযান থেকে ইয়াবাভর্তি প্লাস্টিকের পাঁচটি ড্রাম জব্দ করা হয়। ড্রামগুলো কেটে একে একে বের করা হয় টেপ মোড়ানো ১২৫টি প্যাকেট। এসব প্যাকেটের প্রতিটিতে ১০ হাজার করে ইয়াবা রয়েছে। চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, লুঙ্গি–গামছা পরে সারা রাত নদী পাহারা দেওয়া হয়। একপর্যায়ে ভোরে ১২ লাখ ৫০হাজার পিস ইয়াবার চালানটি জব্দ করা হয়। অভিযানের বিষয়টি টের পেয়ে নৌযান ফেলে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় পাচারকারীরা। এ সময় কাউকে গ্রেপ্তার করতে না পারলেও মূল হোতার হদিস পাওয়া গেছে। পুলিশ তাঁকে ধরতে চেষ্টা করছে। চকরিয়া-পেকুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এম এম রকীব উর রাজা বলেন, ইয়াবার বড় চালানটির পেছনে কারা জড়িত, তা খোঁজা হচ্ছে। এ ঘটনায় চকরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..