মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

চকরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হাতি “সৈকত বাহাদুরের” মৃত্যু

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৪১৫ ০০০ বার

কক্সবাজারের চকরিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ৩২ বছর বয়সী হাতি সৈকত বাহাদুরের আকস্মিক মৃত্যু হয়েছে। সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, পার্কের হাতি সৈকত বাহাদুর খাদ্য গ্রহণ অবস্থায় হঠাৎ মাটিতে পড়ে যায়। পরে এ বিষয়টি হাতির মাহুত মোঃ ফারুক হোসেন মুঠোফোনে সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলামকে অবগত করে। খবর পাওয়ার সাথে সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম ও পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ জুলকার নাইনকে সাথে নিয়ে ঘটনাস্থলে যাই এবং ভেটেরিনারি সার্জন বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে হাতিটিকে মৃত ঘোষণা করে। ২৮ নভেম্বর (সোমবার) বিকাল চারটার দিকে খাবার খাওয়ার সময় পার্কের হাতির গোদা নামক স্থানে হাতিটি পড়ে মারা যায়। পার্ক কর্তৃপক্ষ জানায়, পার্কের হাতির গোদায় খাবার (কলাগাছ) গ্রহণরত অবস্থায় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়লে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সমর রঞ্জন বড়ুয়াকে খবর দিয়ে পার্কে আনা হয়। এ সময় পার্কের ভেটেরিনারি সার্জন হাতেম সাজ্জাদ জুলকার নাইনকে সাথে নিয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা হাতিটির শরীর পরীক্ষা-নিরীক্ষা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হয়, হাতিটি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গিয়েছে। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সমর রঞ্জন বড়ুয়া জানান, মানুষের মতো প্রাণীরাও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা পড়তে পারে। তবে অবস্থাদৃষ্টে মনে হয়েছে আগে থেকেই হাতিটির হার্টে একটু সমস্যা (কার্ডিয়াক এরেস্ট) ছিল। যার কারণে হাতিটির হঠাৎই মৃত্যু হয়েছে। অবশ্য শরীরের অন্য কোথাও কোনো ধরণের আঘাতের দাগ পরিলক্ষিত হয়নি। সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম বলেন, বর্তমানে সাফারি পার্কে ছোট-বড় পাঁচটি হাতি রয়েছে। তন্মধ্যে টেকনাফের বনাঞ্চল থেকে উদ্ধার হওয়া হাতিশাবক যমুনা এবং বার্ধক্যের ভারে জর্জরিত হাতি রংমালাও রয়েছে। পুরুষ হাতি সৈকত বাহাদুর হঠাৎ মারা যাওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করা হয়েছে। একইসাথে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..