বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

চকরিয়ায় বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৩০৪ ০০০ বার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় দ্রুতগামী গ্রীনলাইন পরিবহনের যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ মোটরসাইকেল আরোহীর নিহতের ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সড়ক থেকে ছিটকে পড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় একজনের দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার (১৫ই মার্চ) সকাল সাড়ে আটটার দিকে মহাসড়কের চকরিয়ার বানিয়ারছড়া স্টেশনের পার্শ্ববর্তী আমতলী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী দুইজন হলেন, বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের খরপাইন ঝিরি গ্রামের আবু মুছার ছেলে হাফেজ মো. ইসমাইল সিদ্দিকী (৩৮) ও আমতলী এলাকার মো. বশির আলমের ছেলে মো. আরমান শাকিল (২৪)। মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক খোকন রুদ্র জানান, দুর্ঘটনার পর পরই গুরুতর আহত মোটরসাইকেলে আরোহী দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের ২ জনকে মৃত ঘোষণা করেন। চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বানিয়ারছড়া আমতলী এলাকায় দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি আরো জানান, নিহত ২ আরোহীকে বহনকারী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িত গ্রীনলাইন পরিবহন বাসের চালক ও সহকারি পলাতক থাকায় তাদের আটক করা যায়নি। তবে বাসটি জব্দ করা হয়েছে। ওই বাসের কোন যাত্রী হতাহত হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..