বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

চকরিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা ও ১ রোহিঙ্গা যুবকসহ ২ জন গ্রেফতার

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ৮৩৮ ০০০ বার

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের সবুজবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে পৌরসভা ২নং ওয়ার্ডের স্থানীয় মো.এমরান (২৮) ও রোহিঙ্গা মোঃ ওমর ফারুক (৩৭) নামের ২ যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৫। তারা টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা বড়ি সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতো। ইয়াবা ব্যবসাকে নিরাপদ রাখতে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ সবুজবাগ আবাসিক এলাকায় বাসা ভাড়াও নিয়েছেন এই দুই যুবক। নির্বিঘ্নে ইয়াবার ব্যবসা করে যাচ্ছিল তারা। তবে, শেষ রক্ষা হয়নি তাদের। ধরা পড়ে যায় র‌্যাব-১৫ কক্সবাজারের জালে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১হাজার ৭শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট। গত শনিবার (২৬মার্চ) রাতে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ সবুজবাগ আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করেন র‌্যাব-১৫ কক্সবাজারের আভিযানিক দল। গ্রেফতার করা হয় মাদক ব্যবসায় জড়িত রোহিঙ্গাসহ দুই যুবককে। গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার লম্বাশিয়া ক্যাম্প-১, ব্লক এইচ-২ এর মৃত ক্যালা সিং এর ছেলে মো.ওমর ফারুক (৩৭) ও চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের মৃত মো.ইদ্রিসের ছেলে মো: এমরান (২৮)। এঘটনায় র‌্যাব-১৫ এর এক কর্মকর্তা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চকরিয়া থানায় হস্তান্তর করেছেন এ ২ ইয়াবাকারবারীকে। র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারি পুলিশ সুপার (এএসপি) মিডিয়া মো.বিল্লাহ উদ্দিন বলেন, র‌্যাবের নিজস্ব সোর্সের মাধ্যমে খবর আসে চকরিয়া পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ সবুজবাগ আবাসিক এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে ইয়াবার ব্যবসা করে যাচ্ছে রোহিঙ্গা যুবক মো.ওমর ফারুক ও স্থানীয় যুবক মো.এমরান। এর প্রেক্ষিতে গতকাল শনিবার রাতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল অভিযানে যায়। পরে ওই ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ১ হাজার ৭শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত থেকে ইয়াবা ট্যাবলেট এনে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছেন বলেও স্বীকার করেন তারা। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে জানতে চাইলে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, র‌্যাব-১৫’এর কক্সবাজার ১ হাজার ৭শ ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১ জন রোহিঙ্গা যুবকসহ দুই যুবককে থানায় হস্তান্তর করেছেন। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে। ধৃতদের চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..