বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

চকরিয়ায় সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা

মো: কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৫৬৮ ০০০ বার

চকরিয়া উপজেলার কাকারা মাঝের ফাড়িঁ এলাকায় শত বছরের ঘাট রাতারাতি দখল করে দোকানঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছে একটি ভূমিদস্যু চক্র। বিষয়টি নিয়ে স্থানীয়রা ক্ষোভে ফেটে উঠেছেন। কাকারা-সুরাজপুর ব্রীজের দক্ষিণ পার্শ্বে মসজিদ সংলগ্ন প্রায় ৫ কড়া সরকারী জায়গায় স্থানীয় গিয়াস উদ্দীন লালু প্রকাশ ভিসিআর লালু নামের এক ভূমিদস্যু জায়গাটি দখল করে নিয়েছেন বলে জানা গেছে। সরেজমিন গেলে দেখা যায়, দখলকৃত জমিটি টিন ও বেড়া দিয়ে ঘিরে রেখেছেন। ঐতিহ্যবাহী এ ঘাট রক্ষায় মাঝেরফাড়িঁ বাজারে স্থানীয় শত শত জনতা ঘাট দখলের প্রতিবাদে বিক্ষোভ করেন। এ বিষয়ে কাকারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের এমইউপি আবু নাঈম রমি বলেন, জায়গাটি দিয়ে একসময় গ্রামের নারী-পুরুষেরা গোসলের জন্য নদীতে নামতেন। পাশ্ববর্তী লামা আলিকদম উপজেলা থেকে হাজার হাজার বাঁশ, পাথর, কাঁচামালসহ যাবতীয় জিনিস ঘাট দিয়ে আমদানি-রপ্তানি হত। শুষ্ক মৌসুমে জায়গাটিতে শিশু-কিশোররা খেলাধুলা করত।
কিন্তু স্থানীয় ভূমিদূস্য, দখলবাজ গিয়াস উদ্দীন নামের এক ব্যক্তি রাতারাতি জায়গাটি দখল করে নিয়েছেন। স্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়,ঘাটটি কাকারা তথা চকরিয়ার ঐতিহ্যেবহন করে আসছে। ওই ঘাটকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের জীবিকা নির্ধারণ হতো এবং তার পাশেই একটি মসজিদ ও একটি এতিমখানা রয়েছে। কিন্তু দোকানের নামে দখলবাজ গিয়াস উদ্দিন লালু ঘাটের জায়গায় স্থাপনা নির্মাণ করার কারণে শত শত ছাত্র ও মসজিদে আসা মুসল্লির অজুর পানির সংকট সহ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। একই সাথে সমস্যার সম্মুখীন হচ্ছে বাজারের ব্যবসায়ীরাও। এসময় বিক্ষুব্ধ জনতা দ্রুত সময়ের মধ্যে অবৈধভাবে সরকারী জায়গায় নির্মাণ করা স্থাপনা ভেঙ্গে দেওয়ার জোর দাবি জানান। এ বিষয়ে অভিযুক্ত গিয়াস উদ্দীন লালুর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও সম্ভব হয়নি। চকরিয়া সহকারী কমিশনার ভূমি মো:রাহাতউজ্জান বলেন, বিষয়টি নিয়ে প্রশাসন অবগত নই,তবে সরকারী জায়গা কেউ অবৈধভাবে দখল করা অন্যায়।তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..