শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

চকরিয়ায় সৌদিয়া বাসের সাথে ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত-১০

কক্সবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২
  • ৬৭২ ০০০ বার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় বনভোজনের সৌদিয়া বাসের সাথে ট্রাকের সংঘর্ষে মীর আহমদ (৩৫) নামের বাসচালক নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ জন। নিহত চালক চট্টগ্রামের সাতকানিয়া এলাকার বাসিন্দা। তাৎক্ষণিক হতাহতের বিস্তারিত জানা যায়নি। গতকাল ১২ জানুয়ারি বুধবার সকাল ১১টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা পাগলিরবীল রাস্তার মাথা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম অভিমুখী একটি ট্রাক ডুলাহাজারা পাগলিরবীল রাস্তার মাথা এলাকায় পৌঁছামাত্র গাড়িটির চাকা ফেটে যায়। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজার অভিমুখী একটি বনভোজনের সৌদিয়া বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসচালক মীর আহমদ নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ১০ যাত্রী। মহাসড়কে ঘন্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস যান চলাচল স্বাভাবিক করে।

মালুমঘাট হাইওয়ে থানার পরিদর্শক মোঃ সাফায়েত হোসেন জানান, ডুলাহাজারায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দূর্ঘটনায় কবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..