শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:০০ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

চকরিয়ায় সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষিকার মৃত্যু

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ৪৭০ ০০০ বার

কক্সবাজারের চকরিয়ায় ইজিবাইক (টমটমের) চাকায় ওড়না পেঁচিয়ে নুসরাত জাহান বৃষ্টি (৩০) নামে এক স্কুল শিক্ষিকা সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত স্কুল শিক্ষিকা বৃষ্টি চকরিয়া উপজেলার বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ও পূর্ব বড় ভেওলা সেকান্দর পাড়া এলাকার মাস্টার আবুল কাসেমের মেয়ে। মারা যাওয়া শিক্ষিকার সত্যতা নিশ্চিত করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দিলসাদ আনজুম রুমা। শনিবার (৭ মে) দুপুরে পেকুয়া উপজেলার মগনানামা বেড়াতে যাওয়ার পথে তিনি দূর্ঘটনার শিকার হন। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে উপজেলার বড় ভেওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা নুসরাত জাহান বৃষ্টি তার দুই ছেলে- মেয়ে নিয়ে ইজিবাইক (টমটম) যোগে পেকুয়া মগনামায় বেড়াতে যান। এসময় শিক্ষিকা নুসরাত জাহান বৃষ্টি টমটম গাড়ির চাকায় ওড়না প্যাচিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে প্রেরণ করেন। চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে শিক্ষিকা নুসরাত জাহান বৃষ্টি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি দুই সন্তানের জননী ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..