বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

চকরিয়া জমজম হাসপাতাল থেকে ভূয়া ডাক্তার আটক

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ৩৯১ ০০০ বার

চকরিয়ায় জমজম হাসপাতালে রোগীদের চিকিৎসা প্রদানের সময় হুমায়ুন কবির (৩৫) নামে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ওই ভুয়া চিকিৎসককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ বুধবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে জামায়াত নিয়ন্ত্রিত চকরিয়া জমজম হাসপাতালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ভুয়া চিকিৎসক মুন্সিগঞ্জ জেলার টরকী ইসলামপুর এলাকার মোহাম্মদ দিদারুল আলমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক রাহাত উজ্জামান। তিনি বলেন, অভিজ্ঞ চিকিৎসক সেঁজে দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত সেবাপ্রার্থীদের সাথে প্রতারণা করে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া জমজম হাসপাতালে অভিযান চালানো হয়। সেখান থেকে হুমায়ুন কবিরকে আটক করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ডিগ্রি না থাকলেও সার্জন হিসেবে (লিভার, পরিপাকতন্ত্র, ডায়াবেটিস ও মেডিসিন) বিশেষজ্ঞ পরিচয় দিয়ে রোগী দেখা ও প্রতারণামূলক বিজ্ঞাপন ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪৪ ধারায় তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অর্থদন্ড অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়েছে। ওই ভুয়া চিকিৎসক মো: হুমায়ুন কবির দীর্ঘদিন থেকে অসুস্থ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তার ভিজিটিং কার্ডে উচ্চ ডিগ্রি ব্যবহার করলেও অভিযান চলাকালে তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি বলেও জানান তিনি। চকরিয়ায় জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে, ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আটককৃত ভূয়া ডাক্তারের বিরুদ্ধে ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারা অনুযায়ী একটি মামলা দায়ের করেন এবং কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..