বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

চকরিয়া হস্তশিল্প নারী উদ্যোক্তা সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৩৩ ০০০ বার

কক্সবাজারের চকরিয়ার নারী উদ্যোক্তাদের সর্ব প্রথম ও বৃহত্তম সংগঠন “চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মুখী সমবায় সমিতি লিঃ” এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী মঙ্গলবার বিকেলে স্থানীয় ঝিলমিল ক্যাফে রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শারমিন জান্নাত ফেন্সি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইশরাত হোছাইন এলি’র সঞ্চালনায় অনুষ্ঠেয় উক্ত অনুষ্ঠানে সংঘটনের সহ-সভাপতি রুনা আকতার, অর্থ সম্পাদক আসমাউল হোসনা লাভলী, নির্বাহী সদস্য ফারজানা শিরিন জাহান, তাসনিয়া হোছাইন শৈলী, রাবেয়া ফেরদৌস রাবু, সদস্য সাজিয়া আফরিন সাজি, ফাতেমা বেগম রানী, রুজিনা আকতার রুজি, খাদিজা বেগম লোপা, ইসমত আরা বুলু, রোকসানা আক্তার খুকী, নওশিন, উম্মে হাবিবা পুঁতি, সাবিলা আক্তার তছলিমা, নাবিলা তাবাসুম পুস্পা, কাশফিয়া জন্নাত ও মাইশাসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
হস্তশিল্প সংগঠনের নারী উদ্যোক্তা এস এস আফরিন ও রানীর রান্না ঘরের তৈরি করা দুটো কেক কেটে দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
চকরিয়ার তিন শতাধিক উদ্যোক্তাদের নিয়ে ই-কমার্স প্লাটফর্মে সর্বপ্রথম প্রতিষ্ঠিত এই সংগঠনটি এই অঞ্চলের বৃহত্তম সংগঠনে পরিনত হয়েছে উল্লেখ করে সংগঠনের সভাপতি শারমিন জন্নাত ফেন্সি বলেন, এই অঞ্চলের পিছিয়ে পড়া নারীদের কথা চিন্তা করে ২০২০ সালে আমরা কয়েকজন উদ্যোক্তা মিলে অনলাইন প্লাটফর্মে সংগঠনটি শুরু করি। পরবর্তীতে সমবায় অধিদপ্তরের সাথে
অন্তর্ভুক্ত (রেজিষ্ট্রেশন ভুক্ত) হয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় চকরিয়ায় বিশাল আকারের দুটি মেলার আয়োজন (হস্তশিল্প মেলা) করে সংগঠনটি এই অঞ্চলে বিশাল আকারের পরিচিতি লাভ করে। বর্তমানে অনলাইন গ্রুপে ২৫ হাজারের বেশি সদস্য অন্তর্ভুক্ত রয়েছে বলেও জানান এই নারীনেত্রী।
সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক বিশিষ্ট নারী উদ্যোক্তা ইশরাত হোছাইন এলি বলেন, গত দুই বছরে চকরিয়া হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদন মুখী সমবায় সমিতির উদ্যোক্তাদের তৈরি করা পণ্য এই অঞ্চলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। শুরুর দিকে সদস্য সংখ্যা কম থাকলেও বর্তমানে এই সংগঠনে তিনশত নারী উদ্যোক্তা ও ২৫ জন পুরুষ উদ্যোক্তা কাজ করছেন বলে জানান।
সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই অঞ্চলের পিছিয়ে পড়া নারী/পুরুষেরা অনেকদূর এগিয়ে যাবে বলে মনে করেন অধিকাংশ উদ্যোক্তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..