রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্নাঙ্গ কমিটি গঠিত

নেছার খান, রাঙ্গাবালী প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ৫২৬ ০০০ বার

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা শাখার আওতাধীন চরমোন্তাজ ইউনিয়ন শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে, উক্ত কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ রাঙ্গাবালী উপজেলা শাখার সভাপতি মোঃ সাজিদুল আলম (এস,আলম) ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম।

গতকাল ২ মার্চ (সোমবার) উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্যাডে উক্ত কমিটি অনুমোদিত হয়।

উক্ত চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্নাঙ্গ কমিটিতে মোঃ শহিদুল খান কে সভাপতি ও মোঃ সুমন হাওলাদার কে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাঙ্গাবালী উপজেলা শাখা।

উক্ত কমিটিতে সহ-সভাপতি ১৪ জন, যুগ্ম সাধারণ সম্পাদক ৬ জন, ও সাংগঠনিক সম্পাদক ৭ জন, এবং বিভিন্ন বিষয়ক সম্পাদক ১৭ জন, সহসম্পাদক ১০ জন, ও ১১ জন সদস্য নিয়ে উক্ত কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটির সাধারণ সম্পাদক মোঃ সুমন হাওলাদার বলেন, আমরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এর কাছে একটি সুন্দর সচ্ছ ও ইমেজ পূর্ণ কমিটি দাবি করেছিলাম এবং তারা দিতে সক্ষম হয়েছে তাই আমরা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দের কাছে কৃতজ্ঞ।

কমিটির নব নির্বাচিত সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান বলেন, চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে ক্লিন ইমেজ এর আওয়ামীলীগ পরিবারের সন্তান এবং সাংগঠনিক দক্ষতা সম্পন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের নিয়ে, আমি আশা করি আমাদের চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকলে মিলেমিশে একসাথে কাজ করবো, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..