মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

চাঁদপুরের নির্ভীক করোনাযোদ্ধা ভাষান কীর্তনিয়া

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭৭ ০০০ বার

দেশে মহামারী করোনা ভাইরাস(কোভিড-১৯) শুরুর দিক থেকেই জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান ভাষান কীর্তনিয়া। বাড়ি বাড়ি গিয়ে করোনা স্যাম্পল সংগ্রহ করা থেকে শুরু করে মৃতদেহ দাফন ও সৎকারও করেছেন তিনি। করোনার ভয়কে জয় করে এখনও তিনি নিয়মিত এ কাজ করে চলছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস সংক্রমণ শুরু হওয়ার কিছুদিন পূর্বেই অবসরে চলে যান স্বাস্থ্য কমপ্লেক্সের ল্যাব টেকনিশিয়ান। ফলে করোনা টেস্টের জন্য স্যাম্পল সংগ্রহের কাজে জীবনের ঝুঁকি নিয়ে নামতে হয় ভাষান কীর্তনিয়াকে। এ কাজ করতে গিয়ে তিন বার করোনায় আক্রান্ত হন তিনি। সর্বশেষ যখন আক্রান্ত হন, তখন তার মৃত্যু ঝুঁকি ছিল শতভাগ। তবুও তিনি থেমে যান নি। নিজের স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের মৃত্যু ঝুঁকিতে রেখে তিনি তার কাজ করেন আপন গতিতে। দিনরাত তিনি করোনা রোগীদের নিরলস সেবাদানের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে স্যাম্পল সংগ্রহ করেন। দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর তার কাজ আরো বেড়ে যায়। একদিকে স্যাম্পল সংগ্রহ আর অন্যদিকে টিকাদান কার্যক্রম। তারপরও থেমে যাননি তিনি। সকাল থেকে সারাদিন এমনকি কোনোদিন গভীর রাত পর্যন্ত মানুষের সেবাদান করছেন ভাষান।

টিকার সেবা নিতে আসা কয়েকজনের সঙ্গে তারা বলেন, আমরা এসেই ভাষান দাদার সাথে কথা বলি। তিনি খুব সহজভাবে আমাদের সেবা দেন। টিকা কার্ড সংক্রান্ত ও অন্যান্য সমস্যা তিনি খুব দ্রুত সমাধান করে দেন। আমরা যখনই আসি তখনই তার কাছে সেবা পাই। কোনোপ্রকার অনিয়ম নেই তার কাছে। আমরা তার সুস্থতা কামনা করি। তার সেবা পেয়ে খুশি প্রবাসীরাও।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত জাহান মিথেন বলেন, ‘করোনা মহামারীর এই সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে ইপিআই টেকনিশিয়ান ভাষান কীর্তনিয়া। স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে তাকে আমরা কাজের জন্য অনেক চাপে রেখেছি। জনবল সংকটের কারণে এমনটা হয়েছে। তারপরও ভাষান থেমে যাননি। প্রতিনিয়তই কাজ চালিয়ে গিয়েছেন।’

আগামী দিনগুলোতেও এভাবে নিরলস সেবাদান করতে চান ভাষান কীর্তনিয়া। তিনি বলেন, ‘মানুষের জন্য কিছু করতে পারার মাঝেই জীবনের স্বার্থকতা নিহিত। করোনায় আমি চেষ্টা করছি দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকার। আগামী দিনগুলোতও এভাবে সেবাদানে নিয়োজিত থাকব। সবার কাছে দোয়া চাই।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..