বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

চার শতাংশ সরল সুদে গৃহ নির্মাণ ঋণ পাবেন সিভাসু’র শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা

মনজুরুল ইসলাম, সিভাসু প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০
  • ৭১৮ ০০০ বার

ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ ঋণ পাবেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ।

এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সাথে জনতা ব্যাংক লিমিটেড এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সাথে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৪.১২.২০২০) অর্থ মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে সই করেন জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আব্দুছ ছালাম আজাদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মীর্জা ফারুক ইমাম এবং অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: এখলাছুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লি: সিভাসু শাখার ব্যবস্থাপক এম.এইচ.এম. কুতুব উদ্দীন, সিভাসু উপ-পরিচালক (অডিট) মো: ইয়াছিন চৌধুরী এবং অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মোছা: নাজনীন সুলতানা।

চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা ক্যাটাগরি অনুসারে ৩৫ লক্ষ থেকে ৭৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাবেন। আবেদনকারীরা বাড়ি (আবাসিক) নির্মাণের জন্য একক ঋণ, জমি ক্রয়সহ বাড়ি (আবাসিক) নির্মাণের জন্য গ্রæপভিত্তিক ঋণ, জমিসহ তৈরি বাড়ি ক্রয়ের জন্য একক ঋণ ও ফ্ল্যাট ক্রয়ের জন্য ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।

গৃহ নির্মাণ ঋণের সুদ হার হবে সরল সুদে সর্বোচ্চ ৯ শতাংশ। ঋণ গৃহীতা শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী ব্যাংক রেটের সমহারে ৪ শতাংশ সুদের অংশ পরিশোধ করবেন। সুদের অবশিষ্ট অংশ সরকার ভর্তুকি হিসেবে প্রদান করবে। তবে সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..