বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

ছিনতাইকারী মুক্ত নিরাপদ রাজশাহী নগরী চাই

মতামত ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৮০১ ০০০ বার

‘ছিনতাইকারী মুক্ত নিরাপদ রাজশাহী নগরী চাই’

সূর্য পশ্চিমে অস্ত যেতে না যেতেই যেন নগরীর অলিতে-গলিতে ফাঁদ পেতে বসলেন ছিনতাইকারীরা।
রাত একটু গভীর হতেই যেন হামলার পরিকল্পনা। কোন অবস্থায় কোথাও একা পেয়ে বসলেই যেন আর কোন ছাড় নেই পথচারী সাধারণের।

রাজশাহী নগরীর শান্তিপ্রিয় মানুষের যেন এক অশান্তির কারন হয়ে দাঁড়িয়েছে এই ছিনতাই। দিন দুপুরে রাতের আধারে একা পেয়ে বসলেই পথচারীদের মোবাইল ফোন, মানিব্যাগ, পার্সসহ গুরুত্বপূর্ণ কোন কিছুই যেন আর নিরাপদ নয়।

রাস্তায় বের হলেই যেন এক ধরনের আতংক।
সড়কে ওঁৎ পেতে থেকে কখনো পথচারীদের মোবাইল নিয়ে উধাও,যেন ছোঁ মেরে নিয়েই হারিয়ে গেল।
সাম্প্রতিক রাস্তায় দাঁড়িয়ে মুঠোফোন বের করা মাত্রই পেছন থেকে রিক্সায় করে একদল লোক এসে ছোঁ মেরে উড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করল,কিন্তু সফল হলো না। পক্ষান্তরে অতিদ্রুত চলে যাওয়ায় তাদের ধরা সম্ভব হলো না।

এছাড়াও দিনে দুপুরে একা পেলেই ছুরি চাকু নিয়ে হাজির তারা।
এমনকি,রাজশাহী রেইল স্টেশানে কোন যাত্রী ট্রেনে বসে ফোন বের করে সামনে নিলেই যেন পাখির চোখে উধাও ফোন।

এমনই না জানা অসংখ্য ছিনতাইয়ের ঘটনা ঘটছে এই শান্তি প্রিয় নগরীতে।
এমনকি অনেক সময় নানান হুমকির ও আঘাতের মুখোমুখিও হতে হয়।

অনেক সময় থানায় অভিযোগ দিলেও মেলে না কোন সুরহা,সকল পেশাজীবি মানুষই শিকার হচ্ছেন ছিনতাইয়ের।
সমাজে যদি প্রকৃত অপরাধীর শাস্তি নিশ্চিত করা যায় তাহলে এসব অপরাধ কমতে বাধ্য।
এসব ছিনতাইকারীদের যথাযথ শাস্তির আওতায় আনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কোন গাফলতি আছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন।

সব মিলিয়ে, রাজশাহী নগরীর মানুষ চায় এক শান্তি প্রিয় নিরাপদ নগরী।
শিক্ষা নগরীখ্যাত রাজশাহীকে ছিনতাই মুক্ত করে সাধারন মানুষের নিরাপদ পথচলা নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করি।

 

লেখকঃ মোঃতামিম সিফাতুল্লাহ, 
সাংবাদিক,কলামিস্ট
E-mail:-tamim.sifatullah82@gmail.com

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..