রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

জবি ডিবেটিং সোসাইটির উদ্যোগে ‘ডিবেট প্রিমিয়ার লীগ’ প্রতিযোগিতা

জবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৩৭৭ ০০০ বার

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে ‘ডিবেট প্রিমিয়ার লীগ এবং নারী বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২২ মার্চ) দুপুর ১২ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় মোট ১২ টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ২ দল ফাইনালে গিয়ে চ্যাম্পিয়ন হয় ‘বিউটি বোর্ডিং’ এবং রানার্সআপ হয় ‘অমর একুশ’ দল।

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মো. ইমদাদুল হক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা ও চিন্তাশীলতা বিস্তারের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করতে পারে বিতর্ক চর্চা। আর তাই শিক্ষার্থীদের মেধা ও চিন্তাশীলতা বিকাশের উদ্দেশ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি বিভিন্ন সময়ে নানা বিষয়ের উপর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে আসছে। ভবিষ্যতে আরো সুন্দর বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বলে প্রত্যাশা রাখি।

 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি মো. সাইদুল ইসলাম সাঈদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিতার্কিকরা সবসময় সময়োপযোগী সংকট ও সমস্যা নিয়ে মুখ খুলে কথা বলে, যুক্তি তুলে ধরে সমাধানের পথ দেখিয়ে দেয়। বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় দিবস উপলক্ষ্যে আমরা বিভিন্ন সময় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে আসছি। এরই পরিক্রমায় আজকের এই সুন্দর আয়োজন।

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর কামালউদ্দীন আহমদ, প্রক্টর অধ্যাপক ডক্টর মোস্তফা কামাল, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ডক্টর মো আইনুল ইসলাম, ডিবেটিং সোসাইটির মোডারেটর মো. মেফতাহুল হাসান।

 

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এস. এম. আকতার হোসাইন উপস্থিত ছিলেন সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..