শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

জাতীয় শোক দিবসে পাবিপ্রবি ছাত্রলীগ নেতা ইমনের পথশিশুদের নিয়ে ব্যাতিক্রম কার্যক্রম

পাবিপ্রবি প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ৫৭৮ ০০০ বার

আজ ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ,পাবিপ্রবি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক নাইমুর নাহিদ ইমনের উদ্যোগে দুঃস্থ ও অসহায় শিশুদের মাঝে পোশাক ও খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এ সময় নাইমুর নাহিদ ইমন বলেন- জাতীর পিতার নিজ হাতে গড়া শিক্ষা,শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ । যেই মহামানবের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো না তিনি হলেন আমাদের জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু বাঙ্গালী জাতির অত্যন্ত দুঃখজনক ইতিহাস রচিত হয়েছিল ১৯৭৫ সালের ১৫ আগষ্ট। এই দিনে ঘাতক নির্মম বুলেটের আঘাতে নৃশংসভাবে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সহ পরিবার। আজ বঙ্গবন্ধুর স্বরণে পথশিশুদের মাঝ পোশাক বিতরণ ও শিশুদের খাবার খাওয়ানো হয়। এ সময় তারা অত্যন্ত আনন্দিত হোন। পিতা মুজিব সম্পর্কে তাদের অবহিত করি। এ সময় তাদের মধ্যে বঙ্গবন্ধু নিয়ে ভালোবাসা ও শ্রদ্ধাবোধ তৈরি হয়েছে বলে বিশ্বাস করি। সারাদিন তাদের নিয়ে এই আয়োজনে আমি ও আমার সহযোদ্ধারা পরিশান্তি অনুভব করি।

এ সময় সাবেক সহ-সম্পাদক ও ইঞ্জিনিয়ারিং অনুষদের সভাপতি ফজলে রাব্বি চৌধুরী দ্বীপ বলেন- আমাদের এবারের ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে আয়োজন ই ছিলো ব্যাতিক্রম। আমরা চেয়েছিলাম অসহায় ও বঞ্চিত শিশুদের খাবার ও পোশাকের ব্যবস্থা করবো। মহান সৃষ্টিকর্তার রহমতে আমরা সক্ষম হই এবং সুষ্ঠু ভাবে তাদের মাঝে পোশাক বিতরন করি এবং দুপুরে একসাথে আমরা তাদের সাথে খাবার খাই। বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসূরী হয়ে বাংলাদেশ ছাত্রলীগ,পাবিপ্রবি শাখা সবসময় নিজেদের উৎসর্গ করে যাবে।

এ সময় পথশিশুদের মাঝে খাবার ও পোশাক বিতরণ কালে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং ইঞ্জিনিয়ারিং শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ ফজলে রাব্বি চৌধুরী দ্বীপ, সাবেক উপ- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদ ইবনে সাব্বির, ইঞ্জিনিয়ারিং অনুষদের সহ-সভাপতি সৌভিক, আফতাব সহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..