শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

জাপা’র মহাসচিব পদে আবারও পরিবর্তন , রাঙ্গাকে সরিয়ে নতুন মহাসচিব বাবলু

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৭২১ ০০০ বার

জাতীয় পার্টির (জাপা) এর মহাসচিব পদে আবারও পরিবর্তন আনা হয়েছে।মশিউর রহমান রাঙ্গাকে সরিয়ে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে নতুন মহাসচিব করা হয়েছে। পদ পাওয়ার দেড় বছরের মাথাতেই রাঙ্গাকে সরিয়ে দেয়া হলো।তবে মশিউর রহমান রাঙ্গা দলীয় চেয়ারম্যানের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন।

আজ রোববার (২৬ জুলাই) জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) দলের নতুন মহাসচিবের নাম ঘোষণা করেন।

জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির মহাসচিব হিসেবে জিয়াউদ্দিন আহম্মেদ বাবলুকে নিয়োগ দিয়েছেন বলে জানানো হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৮ সালের ৩ ডিসেম্বর জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ এম এরশাদ দলের মহাসচিব হিসেবে রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে মশিউর রহমান রাঙ্গাকে আনেন। এরশাদের মৃত্যুর পরও ২০১৯ সালের ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির নবম কাউন্সিলে মশিউর রহমান রাঙ্গাই মহাসচিব হিসেবে থাকেন।তিন বছরের জন্য নির্বাচিত রাঙ্গাকে কাউন্সিলের বছর না পেরোতেই সরিয়ে দেয়া হলো।

কাউন্সিলের বছর না পেরোতেই মশিউর রহমান রাঙ্গাকে মহাসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হলো। তবে মহাসচিব পদ থেকে সরিয়ে দেয়ার বিষয়টি জানতেন না দাবি করেছেন রাঙ্গা।যদিও দলীয় চেয়ারম্যানের সিদ্ধান্ত তিনি মেনে নিয়েছেন।

এদিকে গঠনতন্ত্র মেনে মহাসচিব নিয়োগ দেয়া হয়েছে জানিয়ে জাপা’র নতুন মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বাংলাদেশ সারাবেলা’কে বলেন “দলকে সুসংগঠিত করতে তিনি সর্বদা চেষ্টা করে যাবেন। “

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..