মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

জেলেদের হামলায় এএসপিসহ ২৫ নৌ-পুলিশ আহত

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৭৪২ ০০০ বার

চাঁদপুরে মা ইলিশ রক্ষায় অভিযানের সময় জেলেদের অতর্কিত হামলায় নৌ-পুলিশের এএসপি মো. হেলাল উদ্দীনসহ ২৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আজ রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের লক্ষ্মীরচর এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ  সদস্যদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

গুরুতর আহতরা হলেন- নৌ-পুলিশের এএসপি মো. হেলাল উদ্দিন (৫৪), নৌ পুলিশের পরিদর্শক মুজাহিদুল ইসলাম (৪০), নায়েক ইকবাল (৩৪), শাহজালাল (৩০), কনস্টেবল আমিন (৩৪), ফেরদৌস শেখ (২৮), নিলয় (২৮), আল মামুন তালুকদার (২৮), মোনায়েম (২৮) প্রমুখ।

উল্লেখিত নৌ-পুলিশ ছাড়াও আরও কয়েকজন নৌ-পুলিশ কর্মকর্তা-সদস্যদের আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

নৌ-পুলিশের পরিদর্শক মো. মুজাহিদুল ইসলাম বাংলাদেশ সারাবেলাকে জানান, “মা ইলিশ রক্ষা কার্যক্রমে অংশ নিতে ঢাকা হেডকোয়ার্টার থেকে ১০০ জন নৌ-পুলিশ সদস্য নিয়ে চাঁদপুরে আসেন তারা। একটি লঞ্চ ও পাঁচটি স্পিডবোট যোগে নৌ-পুলিশের দলটি মেঘনায় মা ইলিশ রক্ষায় অভিযানে নামে। সকাল সাড়ে ১০টায় লক্ষ্মীরচর নামকস্থানে স্থানীয় জেলেরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলা থেকে রক্ষা পেতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নৌ-পুলিশ রাবার বুলেট ও ফাঁকা গুলি ছুড়ে।”
এসময় পুলিশ সদস্যরা গুরুতর আহত হয় বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..