বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

জয়পুরহাটে বেকার যুবকদের বিনামূল্যে অটো রিকশা প্রদান জেলা পরিষদের

সোহেল রানা, জয়পুরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০
  • ৫৩৩ ০০০ বার

জয়পুরহাটে বেকার যুবকদের মধ্যে বিনামূল্যে অটো রিকশা বিতরণ করা হয়েছে। বুধবার(১৮ নভেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে এসব অটো রিকশাগুলো বিতরণ করা হয়।

জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা অতুল মন্ডল।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান টিটু, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষক সম্পাদক আহম্মেদ মোশারফ নান্নু, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক পারভেজ দুলাল, মুক্তিযোদ্ধা জাকারিয়া মন্টু, প্রমুখ।

অটো রিকশা পেয়ে খুশি হয়ে আশরাফুল ইসলাম বলেন, অভাব-অনটনের সংসারে তেমন কোনো ভূমিকা রাখতে পারতাম না। এখন থেকে আমি সংসারে আয় রোজগারের ভূমিকা রাখতে পারব।

জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট বলেন, বর্তমান সরকার বেকার যুবকদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে যাচ্ছে। যুবকদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে। সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় বেকার যুবকদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..