মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

জয়পুরহাট পৌরবাসীর সুখে-দুঃখে সব সময় পাশে থাকার আশ্বাস পৌর মেয়র মোস্তাকের

সোহেল রানা, জয়পুরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৪৫৯ ০০০ বার

“আমি পৌরবাসীর সুখে -দুঃখে সব সময় পাশে ছিলাম, আছি,থাকবো তাদেরকে নিয়েই আমার এই পথচলা। দায়িত্ব নেয়ার পর থেকে অবহেলিত পৌরবাসীকে একটি আধুনিক মডেল পৌরসভায় রূপ দিতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার বিশ্বাস, আমি যে কাজ করেছি তাতে পৌরবাসী সন্তুষ্ট ” বললেন জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের আর্দশ পাড়া এলাকায় ৪ নং ওয়ার্ড এলাকাবাসীর আয়োজনে মেয়রের পাঁচ বছর পূর্তি উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি ।
এসময় পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, বিগত ১৫ বছরে পৌর এলাকায় যে উন্নয়ন হয়নি তা গত পাঁচ বছরে রাস্তাঘাটসহ, ড্রেন, পুল-কালভার্ট নির্মাণ করেছি। প্রতিটি ওয়ার্ড পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করেছি। জলাবদ্ধতা নিরসনে কাজ অব্যাহত রয়েছে। মানুষ নিশ্চয়ই এসব কাজের মূল্যায়ন করবে। আমাদের অভিভাবক জাতীয় সংসদের হুইপ ও জয়পুরহাট -২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন ভাইয়ের সহযোগিতায় ও নির্দেশনায় এ পৌরসভার ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।’
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ খাজা শামছুল আলম,গোলাম হক্কানী, বন ও পরিবেশ বিষক সম্পাদক মহসিন আলী,উপ-দপ্তর সম্পাদক জুলফিকার আলী রনি, সদস্য কৃষিবিদ মোস্তাইন কবির তুহিন, জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রভাষক মাসুদ রেজা, সাধরণ সম্পাদক খোরশেদ আলম সৈকত, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, আনিছুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..