বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে ৭ম স্থানে ডিআইইউ

তানজিলা আক্তার লিজা, ডিআইইউ প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ৪৫৭ ০০০ বার

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ র‍্যাংকিং হিসেবে স্বীকৃত ‘টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং’ এ মর্যাদাপূর্ণ স্থান অর্জন করেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

গতকাল বুধবারে (২১ এপ্রিল) প্রকাশিত এ র‍্যাংকিং তালিকায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি(ডিআইইউ)’র অবস্থান ৭ম এবং প্রথম স্থান অর্জন করেহছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

এছাড়াও বিশ্বের শীর্ষ ১১১৫ টি বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১০০১-তম স্থান করে নিয়েছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'(ডিআইইউ)।

জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা অর্জনের ভিত্তিতে এ র‍্যাংকিং করা হয়। গুণগত শিক্ষার দিক থেকে এগিয়ে থাকা বিশ্বের ১১১৫ টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম শীর্ষে অবস্থান করা একটি বিশ্ববিদ্যালয় হচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’।
বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের জন্য এটি সত্যিই এক অভূতপূর্ব অর্জন।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পথচলার শুরু থেকেই জ্ঞানার্জনের সংস্কৃতির বিকাশ, শিক্ষার দর্শন এবং প্রযুক্তির মাধ্যমে যোগাযোগ উন্নয়নে ধারাবাহিকভাবে চেষ্টা করে যাচ্ছে। র‍্যাংকিং -এ এমন শক্তিশালী অবস্থান সেই চেষ্টারই স্বীকৃতি।

উল্ল্যেখ্য, টাইমস হায়ার এডুকেশন হচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্বব্যাপী সকল বিশ্ববিদ্যালয় সমূহের মূল্যায়নকারী কর্তৃপক্ষ ও উচ্চশিক্ষার তথ্য প্রদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান।

বিশ্বের গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এ র‍্যাংকিংয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র এমন শক্তিশালী অর্জনের ব্যাপারে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোঃ আবু তারেক বলেন,’ এ অভূতপূর্ব অবস্থান অর্জনে আমি ও আমাদের বিশ্ববিদ্যালয় সংস্লিষ্ট সকলেই খুবই খুশী। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান ব্যারিস্টার ‘শামীম হায়দার পাটোয়ারী’ ও ভাইস-চেয়ারম্যান ড.এস কাদির পাটোয়ারী ,ভারপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মাইনুল ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড.গণেশ চন্দ্র সাহা’র নেতৃত্বে ও পৃষ্ঠপোষকতায় এই করোনাকালীন সময়েও যেভাবে শিক্ষা কার্যক্রম শক্তিশালী ও প্রায় নিখুঁত ভাবে চালিয়ে নিচ্ছেন সেটির ফলশ্রুতিতেই আজকের এই আনন্দঘন মূহুর্ত রচিত হয়েছে এবং বলতেই হয় এ অর্জন আমাদের জন্য খুবই প্রত্যাশিত অর্জন।
তিনি আরও বলেন,’আমাদের শিক্ষাযাত্রার এখানে এসেই থেমে গেলে চলবে না।এডুকেশন র‍্যাংকিং -এ শীর্ষে পৌঁছে সমগ্র জাতিকে শিক্ষাসেবা দেওয়াই আমাদের মূল লক্ষ্য।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..