মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

টাঙ্গাইলের ঘাটাইলে আলোচনা সভা ও গণভোজ অনুষ্ঠিত

মামুন শিকদার মাহিন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১
  • ৭৯৩ ০০০ বার

টাঙ্গাইলের ঘাটাইলে গণভোজ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে আজকের এ আয়োজন।

মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ঘাটাইল কলেজ মোড় বিজয় ৭১ চত্বর থেকে স’মিল রোডের পুরো এলাকা জুড়ে বিশাল ছামিয়ানার নিচে খাবারের সুব্যবস্থা করা হয়।

ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী এবং অঙ্গসংগঠন সমুহের আয়োজিত পৌর আওয়ামী লীগের আহবায়ক খলিলুর রহমান তালুকদারের সভাপতিত্বে ঘাটাইল কলেজ মোড় চত্বরে গনভোজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান।

গনভোজের আয়োজক সাবেক এমপি আমানুর রহমান খান রানা বলেন, বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এ গনভোজের আয়োজন করেছি। এতে সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেছে।

বিভিন্ন ইউনিয়ন থেকে আসা কমপক্ষে ২০ হাজার লোকের খাবার আয়োজন করেছি। ইনশাআল্লাহ গণভোজে শান্তিপুর্নভাবে সকলেই খাবার খেতে পেরেছে বলে জানান তিনি।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়ন, দিগর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন, ৩নং জামুরিয়া ইউপি চেয়ারম্যান ইকলাখ হোসেন খান শামীম, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের আহবায়ক অ্যাডভোকেট একেএম শফিকুল ইসলাম চৌধুরী দুলাল, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন বাবু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ সরকার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..