বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

টাঙ্গাইলের ঘাটাইলে প্রাথমিক বিদ্যালয় গুলোতে মহাড়ম্বর

মামুন শিকদার মাহিন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪২৮ ০০০ বার

পিতা -মাতা ও সন্তানের ভালোবাসা পৃথিবীর সব ভালোবাসার উর্দ্ধে। মা তার সন্তানের বিপদ-আপদ আগে বুঝেন এটাও যে সেই ভালোবাসার-ই বাস্তব চিত্র। বাবা-মা’র হাতে প্রাক শিক্ষা শুরু হলেও প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য যেতে হয় বিদ্যালয়ে। এখানেও যেনো শিক্ষক/শিক্ষিকা মা-বাবার আরেক প্রতিরূপ। কোমলমতি প্রাথমিক বিদ্যালয়ের কচি-কাঁচাদের কথা বলছি।

কাঁদছিলেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সুন্দইল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হযরত আলী স্যার। সরকারী নির্দেশনা অনুযায়ী শিক্ষা-প্রতিষ্ঠানগুলোতে ধোঁয়ামোছা চলছিলো কয়েক দিন ধরেই।চলছিলো বিদ্যালয়ের আশপাশের পরিবেশটাও গোছানোর কাজ।

লক্ষ্য, আজ ১২সেপ্টেম্বর নিয়ম মেনে ক্লাশ শুরু।আর সে কারনেই ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশ ছিলো, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন যেনো ছাত্র-ছাত্রীদের নিজ নিজ শিক্ষা- প্রতিষ্ঠান ধোঁয়ামোছার কাজে অংশ গ্রহন করান।

বলেছিলাম সাতজন ছাত্রকে। সকালে বিদ্যালয়ে গিয়ে দেখি প্রায় সকল ছেলেমেয়েই উপস্থিত। বিদ্যালয়ের ড্রেস পরে মহা আনন্দে যেনো ঈদ উদযাপন। বুকটা ভরে গেলো ওদের কাছে পেয়ে। কতোদিন দেখিনা, সে বিষন্নতা যেনো সাময়িক ভুলে থাকলাম। চোখের জন মুছতে মুছতে বিদ্যালয়ের গতকালের চিত্র বলছিলেন ও বুক ভরে শ্বাস নিচ্ছিলেন হযরত আলী স্যার।

সকাল ৮টা। ছেলেমেয়েরা আসতে শুরু করেছেন। আল্লাহর রহমতে করোনা মহামারী কাটিয়ে স্ব-শরীরে বিদ্যালয়ে উপস্থিত হতে পেরেছি এবং দীর্ঘদিন পর বিদ্যালয়ের আঙিনা শিশু-কিশোরদের কলরবে ভরে যাবে এ যে পরম পাওয়া আমাদের জন্য, প্রধান শিক্ষক আঃ লতিফ এমনটি-ই বলছিলেন।

উপজেলার মোথাজুড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ বাছেদ মাষ্টারের কাছেও একই কথার পুনরাবৃত্তি পেলাম। আমিই পৃথিবীর সব থেকে সুখী যে, আমার ছেলে-মেয়েরা (ছাত্র-ছাত্রীরা) আবার আমাদের মাঝে ফিরে এসেছে।আমার বুকটা আজ শীতল হয়েছে।

দীর্ঘ ১৮মাস তথা ৫৪৪দিন স্যারদের শাসন-বারণ থেকে অব্যাহতির কারন হিসেবে করোনার প্রভাব যেমন ছিলো তেমনই অভাব ছিলো শিক্ষকদের ভালোবাসা ও আদরের। আজ বিদ্যালয়ে আসতে পেরে খুব আনন্দ লাগছে। পঞ্চম শ্রেণীর ছাত্রী সানিয়া বলছিলেন
কথাগুলো।

এদিকে তৃতীয় শ্রেণীর মারুফিয়া যেনো আনন্দে আত্মহারা। খুব ভোঁরেই সকালের খাবার না খেয়ে সেঁজেগুজে বিদ্যালয়ে এসে উপস্থিত। অবশ্য পরে তার মা, খাবার নিয়ে আসেন।

ঘাটাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান বলেন সরকারী সিদ্ধান্ত অনুযারী স্বাস্থ্যবিধি ও কিছু নিয়ম মেনে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাশ পরিচালিত হবে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..