রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

টুঙ্গিপাড়ায় চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

তারিক লিটু, বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৮৬২ ০০০ বার

টুঙ্গিপাড়ায় চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে একটি স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা না পাওয়ার অজুহাতে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ অপূর্ব বিশ্বাসকে গতকাল শনিবার ৮ টায় শারীরিকভাবে লাঞ্ছিত করেন রোগীর স্বজনরা।

এ ঘটনার প্রতিবাদে আজ সকাল ১২ ঘটিকায় গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন গোপালগঞ্জ এস.এম. মডেল হাই স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

এস.এম. মডেল হাই স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষে মানব বন্ধনে বক্তব্য রাখেন তন্ময় মীর এবং শফিউল্লাহ্ রাজ। বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে এ ঘটনার দ্রুত ব্যবস্থা ও দোষীদের শাস্তির দাবি করেন।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ বলেন, “ডাক্তার কে লাঞ্ছিত করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। সকল চিকিৎসকের মতামত সত্ত্বেও করোনা কালীন সময়ে চিকিৎসা সেবা ব্যাহত করে আমরা কোনো কর্মসূচি না দিয়ে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

উল্লেখ গতকাল শনিবার করোনা উপসর্গ নিয়ে টুঙ্গীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক রোগী আসলে ডিউটিরত অফিসার যথাসাধ্য প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন এবং যথাযথ চিকিৎসা প্রোটোকল অনুযায়ী তাকে করোনা বিভাগে ভর্তি করান। কিন্তু শ্বাসকষ্টজনিত কারণে রোগী মারা গেলে রোগীর আত্মীয়স্বজন ডিউটি অফিসার ডা. অপূর্ব বিশ্বাসের উপর হামলা করে।

হামলার ঘটনায় টুঙ্গিপাড়া থানায় ২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। মানববন্ধন শেষে এ ঘটনার দ্রুত ব্যবস্থা ও দোষীদের শাস্তির দাবি এবং দেশব্যাপী করোনা সম্মুখযোদ্ধা ডাক্তার,স্বাস্থ্যকর্মীদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..