শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:১৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙ্গাবালীর চরমোন্তাজে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ শুরু

নেছার খান, রাঙ্গাবালী প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৪৫ ০০০ বার

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলাধীন চরমোন্তাজ ইউনিয়ন পটুয়াখালী জেলা শহর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত একটি বিচ্ছিন্ন দ্বীপ বহু বছর আগে থেকে এখানে মানুষের বসবাস। কিন্তু এখানের মানুষেরা ছিল বিদ্যুৎ বঞ্চিত। তাদের মোমবাতি, চেরাগ,হেরিক্যান দিয়ে আলো জ্বালিয়ে জীবনযাপন করতে হতো। যার জন্য শিক্ষা ব্যবস্থা ছিল খুব সংকটাপন্ন। তারপর শুরু হলো সৌর বিদ্যুতের প্রচলন। সৌর বিদ্যুত থাকলেও অতিরিক্ত টাকা দিয়ে ক্রয় করা লাগতো। যার জন্য সকলে সৌর বিদ্যুতের সুবিধা পায় নি। এই অঞ্চলের মানুষ বেশির ভাগ হতদরিদ্র। তাই তারা আগেরকার যুগের মানুষের মতো মানবেতর জীবনযাপন করছে। আর যখনই গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছে,তখনই ঘরে ঘরে বিনামূল্যে সৌরবিদ্যুত পৌঁছে দিয়েছে। যে সুবিধা পেয়েছে উপজেলার বিভিন্ন সুবিধা বঞ্চিত মানুষ। সারা বাংলাদেশ কে শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনতে তারই উদ্যোগের ধারাবাহিকতায় এই দূর্গম অঞ্চলে পৌঁছে গেছে বিদ্যুৎ এর খুটি, শুরু হয়েছে স্থাপনার কাজও। বিদ্যুৎ এর খুটি স্থাপনের কাজ শুরু হওয়া দেখে ইউনিয়নবাসী খুব আনন্দিত। চরমোন্তাজ ইউনিয়নে বিদ্যুৎ পৌছানোর ব্যাপারে চরমোন্তাজের তরুণ সমাজ বেশি আনন্দ উল্লাস করছে এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে দোয়া মিলাদ করেছে।

এসময় চরমোন্তাজের তরুণ সমাজসেবক মোঃ ওয়াহিদ খান রাজ বলেন “বাংলাদেশের সবচেয়ে দূর্গম এলাকা আমাদের রাঙ্গাবালী আজ আমাদের ইউনিয়নে বিদ্যুৎ এর খুটি স্থাপন শুরু হয়েছে। এটি সম্ভব হয়েছে একমাত্র দেশরত্ন শেখ হাসিনার জন্য তিনি সবসময় দেশের অসহায় মানুষের কথা ভাবেন।যার জন্য আজ আমরা বাংলাদেশের সর্বদক্ষিণে দ্বীপ চরে বসবাস করেও বিদ্যুৎ এর সুবিধা পাচ্ছি।
তিনি আরও বলেন “এই বিদ্যুৎ সুবিধার কারনে ইউনিয়নে শিক্ষার হার বাড়বে, উন্নত চিকিৎসা সেবা পাবে ইউনিয়নবাসী। এবং কর্মসংস্থান এর ব্যবস্থা হবে আর ব্যাবসায় সুযোগ সুবিধা বাড়বে। সবমিলিয়ে ডিজিটাল বাংলাদেশের ছোয়া পেয়েছি। আমরা এজন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি।”
বিদ্যুৎ এর বিষয় এলাকাবাসীর কাছে জানতে চাইলে তারা বলেন “আজ আমরা বিদ্যুৎ পেয়েছি, এজন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কে প্রান খুলে দোয়া করছি। তিনি না হলে কখনওই সম্ভব হতো না এই দ্বীপ চরে বিদ্যুৎ পৌছানো। এবং পটুয়াখালী ৪ আসনের এম পি মুহিব্বুর রহমানকে ও গ্রামবাসী ধন্যবাদ জানান।

এ বিষয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ হানিফ মিয়া বলেন “আজকে রোজ শুক্রবার প্রথম খুটি স্থাপন দিয়ে স্থাপনার কাজ শুরু হয়েছে। আশা করি খুব দ্রুত কাজ সম্পন্ন করা হবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ, তার কারনে আমার ইউনিয়নবাসী বিদ্যুৎ সুবিধা পেয়েছে।”

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..