মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিকাশ ব্যবসায়ী হত্যায় জড়িত ৩ জন আটক

পারভেজ, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৭৫৪ ০০০ বার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিকাশ ব্যবসায়ী ইসাহাক আলী হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জনকে আটক করে হত্যার কাজে ব্যবহৃত টিপ চাকু উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ মাধবপুর গ্রামে খড়ির স্তুপ থেকে এসব আলামত উদ্ধার করা হয়।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, ঈদের আগের দিন ভোরে জাবরহাট বাজারের বিকাশ ব্যবসায়ী ইসাহাক আলীর জবাই করা মরদেহ তার বাড়ির পাশে থেকে উদ্ধার করা হয়। খুনিদের ধরতে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার অনুসন্ধান শুরু করে। ঘটনাস্থল থেকে পাওয়া একটি জুতার সূত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে। একপর্যায়ে জাবরহাট এলাকার সন্দেহভাজন নয়ন নামে একজনকে রাজধানীর ধানমন্ডি থেকে আটক করা হয়। আটককৃত ওই যুবককের দেয়া তথ্যমতে জাবরহাট ইউনিয়নের মেজবাউল ও আরিফুল ইসলাম নামে আরও দুজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য মোতাবেক বৃহস্পতিবার দুপুরে আটক আরিফকে সাথে নিয়ে তার দক্ষিণ মাধবপুরের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বাড়ির পাশের খড়ের স্তুপ থেকে হত্যার কাজে ব্যবহৃত একটি টিপ চাকু উদ্ধার করা হয়। ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করে, ওই ব্যবসায়ীর কাছে অনেক টাকা ছিল। সে টাকা হাতিয়ে নিতেই পরিকল্পনা করে। ব্যবসায়ী ইসাহাক রাতে বাড়ি ফেরার পথে তার পথরোধ করে হত্যা করে ১লাখ ৩৭ হাজার টাকা নিয়ে যায় আটককৃতরা। পরে একটি বাগানে বসে সে টাকা ভাগবাটোয়ারা হয়। এ হত্যাকান্ডের সাথে আরও ২/১জন জড়িত থাকার কথা স্বীকার করেছে তারা। তাদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে।
আটক নয়ন উপজেলার জাবরহাট এলাকার একরামুল হকের, মেজবাউল চন্দ্ররিয়া বিশমাইল গ্রামের মকলেশুর রহমানের এবং আরিফুল দক্ষিণমাধবপুর গ্রামের আজহারুলের ছেলে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, গত ১৯ জুলাই রাতে জাবরহাট বাজারের নিজ দোকান বন্ধ করে করনাই পশ্চিমপাড়া নিজ বাড়ি যাওয়ার পথে হত্যাকান্ডের শিকার হয় বিকাশ ব্যবসায়ী ইসাহাক আলী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..