মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ

পারভেজ, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১ মে, ২০২১
  • ৫৭০ ০০০ বার

“বাড়ির বাইরে গেলে মাস্ক, নিয়মিত ধূবো হাত।” এই প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ও সংক্রমণ প্রতিরোধে মহান মে দিবসে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছে ইএসডিও প্রমোট প্রকল্পের যুব নেটওয়ার্ক ।

শনিবার (১ মে) সকাল ১০ ঘটিকায় ভোমরাদহ ইউনিয়ন যুব নেটওয়ার্ক এর পক্ষ থেকে উপজেলার সেনুয়া চৌরাস্তা ও সেনুয়া বাজারে আগত সাধারণ মানুষ ও বিভিন্ন পেশার শ্রমজীবি শ্রমিকদের মাঝে এ সব মাস্ক বিতরণ করা হয়। সকলকে বাড়ির বাহিরে বের হলে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান তারা। যুব নেটওয়াকের পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অগ্রদূত এর পক্ষ থেকেও একই সময়ে যৌথ উদ্দ্যোগে বিনামূল্যে ৩ শতাধিক মাস্ক বিতরণ করা হয়। এ সময় সেচ্ছাস্বেবী সামাজিক সংগঠন অগ্রদূত এর সভাপতি রিপন আলী সবুজ, সাংগঠনিক সম্পাদক এস কে সবুজ,পাঠাগার সম্পাদক ফরহাদ হোসেন সদস্য শ্রাবন আলী ও সংগঠনটির সহ সভাপতি ও পীরগঞ্জ অনলাইন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু তারেক বাধন সহ ভোমরাদহ ইউনিয়ন যুব নেটওয়ার্ক এর সদস্যরা উপস্থিত ছিলেন।

সংগঠনটির সভাপতি রিপন আলী সবুজ বলেন শ্রমিক ভাইয়েরা ঘামে ভিজে কাজ করে বিধায় সার্জিক্যাল মাস্ক পরে বেশিক্ষণ কাজ করতে পারে না তা নষ্ট হয়ে যায়। এজন্য আমরা শ্রমিক ভাইদের মাঝে কাপড়ের তৈরি মাস্ক বিতরণ করেছি যাতে তারা সেটি বেশকদিন ব্যবহার করতে পারবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..