বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৮ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে জামিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

পারভেজ, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৪১৬ ০০০ বার

বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন এর মহাসচিব আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজীর আজ এক আলোচনা সভায় বলেছেন, “সারাদেশে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করা হয়েছে। তেমনি এফতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ জরুরি হয়ে পরেছে। ইসলামের জন্য বঙ্গবন্ধু অনেক খেদমদ করেছেন।”

১৯৩৭ সালে ফুরফুরা দরবারে আসাম বেঙ্গল জামিয়াতুল মোদার্রেছীনের সৃষ্টি হয়। তখন থেকে এখন পর্যন্ত শিক্ষকদের পাশে থেকে সুযোগ সুবিধার এ সংগঠনটি কাজ করে যাচ্ছে। বর্তমানে শিক্ষকদের জনবল কাঠামো করা হয়েছে। এখন সংগঠনের মুল দাবি শিক্ষকদের জাতীয়করণ করা। মুজিব শতবর্ষ বার্ষিকীতে এফতেদায়ী শিক্ষকদের জাতীয়করণের আহবান জানান প্রধাণমন্ত্রীর কাছে। এছাড়া করোনাকালে সংগঠনের সকলকে সহযোগীতা করার জন্য অনুরোধ জানান তিনি।

তিনি আজ রোববার দুপুরে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সদর উপজেলার সালন্দর ইসলামীয়া কামিল মাদ্রাসা হলরুমে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মাওলানা মোজাহারুল ইসলাম এর সভাপতিত্বে বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন এর যুগ্ন মহাসচিব আ ন ম হাদিউজ্জামান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা ড. ইদ্রিস খাঁন, সহকারি মহাসচিব মাওলানা আব্দুর রাজ্জাক, সালন্দর ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা রফিকুল ইসলাম বক্তব্য রাখেন।
পরে অসহায় দুস্থ্য মানুষের জন্য জেলার পাঁচ উপজেলার বাংলাদেশ জামিয়াতুল মোদার্রেছীন এর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৫ শতাধিক শীতবস্ত্র (কম্বল) তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যন্যরা। এসব শীতবস্ত্র বিতরণ করা হয় নিজ নিজ এলাকার শীতার্ত মানুষের মাঝে বন্টনের উদ্দেশ্যে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..