মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পারভেজ, ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৫৮৩ ০০০ বার

ঠাকুরগাঁওয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভাতারমারী নামক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ।

পরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃত দুইজন মাদক ব্যবসায়ীকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন ঠাকুরগাঁও শহরের কলেজপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মশিউর রহমান মাসুম (৩০) ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ছাতল ইউনিয়নের তেতেরা ভগলাই গ্রামের আনোয়ারুল ইসলামের মেয়ে সিদ্দিকা খাতুন রুপা (২২) সিদ্দিকা খাতুন রুপা ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ার শিমুলতলা এলাকার আদ্রিতা ম্যাচে ভাড়া থাকত।

ওসি তানভিরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভাতারমারী নামক এলাকা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশের একটি চৌকশ দল। এসময় মাদক ব্যবসায়ী সিদ্দিকা খাতুন রুপা ও মশিউর রহমান মাসুমকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ঠাকুরগাঁও সদর থানার এসআই মোতাউজ্জামান বলেন, মাদক ব্যবসায়ী সিদ্দিকা খাতুন রুপা ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ার শিমুলতলা এলাকার আদ্রিতা ম্যাচে ভাড়া থাকত। রুপাসহ মশিউর রহমান মাসুম দীর্ঘদিন ধরে গোপনে শহরে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..