মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

ডিআইইউ’তে কোভিডোত্তর উচ্চশিক্ষা ও অর্থনীতি বিষয়ক ইন্টারন্যাশনাল সামিট অনুষ্ঠিত

তানজিলা আক্তার লিজা, ডিআইইউ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৭৩০ ০০০ বার

‘Paradigm Shift of Higher Education and Economy in Post COVID World: Disruption & Risillence’ শীর্ষক আন্তর্জাতিক সামিট অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল এ সামিটের আয়োজন করে।

শনিবার (১৩ মার্চ) অনলাইনের জুম প্ল্যাটফর্মে এ আন্তর্জাতিক সামিট হয়েছে।

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ সামিটে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও কুয়েতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য, বরেণ্য শিক্ষাবিদ, অধ্যাপক, গবেষকবৃন্দ অংশগ্রহণ করেন।

সামিটে বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেজবাহউদ্দিন আহমেদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর, গ্রিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সামদানী ফকির, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদ আক্তার হোসেন, দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. এম আবুল কাশেম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য অধ্যাপক ড. হাফিজ মোহাম্মদ হাসান বাবু, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ সেলিম ভূঁইয়া, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো কায়কোবাদ, ডুয়েটের অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা, ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী।

এছাড়াও বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান ডা. এস. কাদির পাটোয়ারী, ভারতের ব্যাঙ্গালুরুর এমটিসি গ্লোবালের প্রেসিডেন্ট অধ্যাপক ড. ভোলানাথ দত্ত, তামিল নাড়ুর বিবেকানন্দ কলেজ অফ আর্টস এ্যান্ড স্যোসাল সায়েন্সেস ফর উইমেন এর অধ্যক্ষ ড. বি টি সুরেশ কুমার, ভারতের এম কুমারাস্বামী কলেজ অব ইঞ্জিনিয়ারিং এর অধ্যক্ষ ড. রমেশ বাবু এন, ভারতের ভাল্লারী ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ারিংয়ের ট্রাস্টের সদস্য পৃথিবী রাজ ভুপাল, কুয়েতের আমেরিকান ইউনিভার্সিটি অব মিডিল ইস্টের সহকারী অধ্যাপক ড. মুজতবা এম মোমিন, থাইল্যান্ডের এ্যাসাম্পশান ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. কুলদ্বীপ নাগী প্রমুখ।

এ সামিটে ডিআইইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংসদ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বিশ্ববিদ্যালয়সমূহে পারস্পারিক সহযোগিতা বাড়ানোর উপর জোর আরোপ করেন। তিনি ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব লন্ডনের আদলে ফেডারেল স্ট্রাকচারে একাধিক বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে কার্যক্রম পরিচালনার উপর মতামত দেন। তিনি বলেন, অনলাইন ক্লাস কোনোভাবেই মূল ক্যাম্পাসভিত্তিক ক্লাসের বিকল্প হতে পারে না।

এ অনুষ্ঠানে ডিআইইউর শতাধিক শিক্ষক ও প্রায় দেড় শত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..