মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

ডিআইইউ উপাচার্য অধ্যাপক কে.এম মোহসিন স্মরণে মিলাদ-দোয়া মাহফিল অনুষ্ঠিত

তানজিলা আক্তার লিজা, ডিআইইউ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৪৩ ০০০ বার

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ও ইতিহাস বিভাগের প্রফেসর ড.কে.এম মহসিনের মৃত্যুতে ‘ইংলিশ অ্যালামনাই এসোসিয়েশন’ ও ‘এলিট ইংলিশ ক্লাবে’র উদ্যোগে দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ঢাকা ইন্টারন্যাশনাল ইইউনিভার্সিটি’র স্থায়ী ক্যাম্পাসে এ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ডিআইইউয়ের ইংলিশ ডিপার্টমেন্ট সহ বিভিন্ন ডিপার্ট্মেন্টের শিক্ষিক ও শিক্ষার্থীগণ ও উপস্থিত হন।

প্রয়াত প্রফেসর ড.কে.এম মোহসিনকে নিয়ে স্মৃতিচারণ করে বিভিন্ন শিক্ষকমন্ডলী এ অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন।
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষক ও অতিরিক্ত রেজিষ্ট্রার জনাব শাহ-আলম চৌধুরী হিমু এ মহতী অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে বলেন, ‘প্রফেসর ড.কে.এম মোহসিন স্যারের মতো একজন ইতিহাসবিদের মৃত্যু মানে দেশের একটি ইতিহাসের অংশের মৃত্যু। ড.কে.এম মোহসিন আদ্যোপ্রান্ত একজন প্রজ্ঞাবান মানুষ ছিলেন। তিনি প্রকৃত জ্ঞানচর্চার মধ্য দিয়ে তাঁর জীবদ্দশায় একজন আলোকিত মানুষ হয়ে উঠতে পেরেছিলেন ও তাঁর শৈল্পিক শিক্ষকতা, একাডেমিক দক্ষতা,ও তাঁর উন্নত জীবন দর্শন সবার মাঝে বিলিয়ে দেবার মাধ্যমে আলোকিত মানুষ গড়ে দিতে পেরেছিলেন। তিনি আরও বলেন প্রফেসর ড.কে.এম মোহসিন ছিলেন বাংলাদেশের ইতিহাসের অন্যতম ধারক-বাহক ও ইতিহাসের জ্বলন্ত সাক্ষী। ডিআইইউয়ের অন্যান্য শিক্ষকেরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। একইসঙ্গে তাঁর শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।’

অতিরিক্ত রেজিস্ট্রার জনাব শাহ-আলম চৌধুরী, ক্যাম্পাস ডিরেক্টর জনাব শওকত আলী,উপাচার্য অধ্যাপক খাঁন মোহাম্মদের একমাত্র পুত্রসন্তান জনাব অমি ছাড়া ও এ অনুষ্ঠানে ইংরেজি বিভাগের প্রায় সকল শিক্ষকগণ অংশগ্রহণ করেন। এ মিলাদ-দোয়া মাহফিলে সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীগণ উপাচার্য অধ্যাপক কে.এম মোহসিনের স্তুতি-বন্দনা করেন। তাঁর বিনম্র আচরণ ও বিভিন্ন মানবিক গুণাবলীর স্মতিচারণ করেন।

উল্ল্যেখ্য গত ২২ ফেব্রুয়ারী সকাল আটটায় প্রফেসর ড.কে.এম মোহসিন করোনাক্রান্ত হয়ে রাজধানীর উত্তরায় অবস্থিত ক্রিসেন্ট হসপিটালে ইহলোকের মায়া ত্যাগ করে অনন্তের পথে যাত্রা করেন।

অধ্যাপক ড.কে এম মোহসীন ১৯৩৭ সালের ২৭ মে রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। ১৯৫৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি নেন। ১৯৬৬ সালে তিনি লন্ডন থেকে পিএইচডি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক সভাপতি, সলিমুল্লাহ হলের প্রাধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর সাতটি গ্রন্থ ও ৩৫টি গবেষণা প্রবন্ধ রয়েছে।
তাঁর মৃত্যুতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এ মিলাদ মাহফিল অনুষ্ঠানে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলিট ইংলিশ ক্লাব ও সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ এ মহান ব্যক্তিত্বের মৃত্যুতে দোয়া-মাহফিলে অংশগ্রহণ করে গভীর শোক প্রকাশ করেন ও তাঁর আত্মার শান্তি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..