বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

ডিন’স অ্যাওয়ার্ড পেলেন সিভাসু’র ২১ শিক্ষার্থী

মনজুরুল ইসলাম, সিভাসু প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৬৪৯ ০০০ বার

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের সেরা ২১ জন শিক্ষার্থীদেরকে প্রদান করা হয়েছে ডিন’স অ্যাওয়ার্ড। আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় সিভাসু অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদেরকে সম্মানজনক এ ডিন’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। সভাপতিত্ব করেন অনুষদের ডিন প্রফেসর ড. জান্নাতারা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন ফুড প্রসেসিং এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. জাকিয়া সুলতানা জুথি।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. এম. নুরুল আবছার খান এবং ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল আহাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দীন, প্রক্টর প্রফেসর গৌতম কুমার দেবনাথ এবং পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন। অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন- ১ম ব্যাচের মো: আলতাফ হোসেন, ৬ষ্ঠ ব্যাচের নাহিদুর রহমান।
ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ১ম ব্যাচের মো: আলতাফ হোসেন, মাসুমা আফরিন এ্যানি, আব্দুল মতিন, ২য় ব্যাচের নাজমুল সারোয়ার, শামীমা আহমেদ, তাসলিমা আহমেদ, ৩য় ব্যাচের মেহের নাহিদ, মো: শওকত হোসেন, সুস্মিতা ঘোষ লিজা, ৪র্থ ব্যাচের সৈয়দা নববী ইসলাম, মো: রহিম বাদশা, সুলতানা নাজিয়া, ৫ম ব্যাচের কানিজ ফাতেমা নিশান, সুলতান মোহাং আদনান, ফাহমিদা সুলতানা, ৬ষ্ঠ ব্যাচের নাহিদুর রহমান, তৃষ্ণা রায়, দেবপ্রিয় মজুমদার এবং ৭ম ব্যাচের একা মজুমদার, সুস্মিতা চৌধুরী, সুলতানা জান্নাত পমি।
ডিন’স অ্যাওয়ার্ড প্রাপ্তদের উদ্দেশ্যে উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ বলেন, গবেষণা ও হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে, যারা নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহে ভূমিকা রাখতে পারবে।একটি ফুড প্রসেসিং প্ল্যান্ট স্থাপন করা হবে বলেও উপাচার্য উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..