রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে চকরিয়া জমজম হাসপাতাল

মো: কামাল উদ্দিন, কক্সবাজার প্রতিনিধি :
  • আপডেট টাইম : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২
  • ৩৩৫ ০০০ বার

কক্সবাজারের চকরিয়ায় সরকারি নির্দেশনা অমান্য করে ডেঙ্গু রোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চকরিয়া জমজম হাসপাতালর বিরুদ্ধে। স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডাঃ শেখ দাউদ আদনান স্বাক্ষরিত গত ৭ নভেম্বর তারিখের বিশেষ বিজ্ঞপ্তি তে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালিক এমপি’র নির্দেশনায় বেসরকারি হাসপাতাল/ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ডেঙ্গু পরীক্ষার মুল্য তিনশ টাকা পুনঃ নির্ধারণ করা হয়। সরকারের নির্দেশনা অমান্য করে ডেঙ্গু পরীক্ষায় রোগীদের কাছ থেকে এক হাজার পঞ্চাশ টাকা করে হাতিয়ে নিচ্ছে চকরিয়া জমজম হাসপাতাল। এছাড়াও বিভিন্ন পরীক্ষায় গলাকাটা মুল্য নেওয়ার অভিযোগ রয়েছে এই হাসপাতালের বিরুদ্ধে। ভুক্তভোগী উপজেলার বরইতলী ইউনিয়নের বাসিন্দা এনামুল হক চৌধুরী বলেন, শারিরীক অসুস্থতায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় চকরিয়া জমজম হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য গেলে, হাসপাতালের রিসিপশনে ডেঙ্গু পরীক্ষার ফি একহাজার পঞ্চাশ টাকা উল্লেখ করে, ডিসকাউন্ট বাদ দিয়ে তার কাছ থেকে সাতশত আশি টাকা জমা নেন। পরবর্তীতে চকরিয়ার অন্য ক্লিনিকে আরও কয়েকটি পরীক্ষা করতে গেলে সেখানে জানতে পারেন ডেঙ্গু পরীক্ষার সরকারি নতুন নির্ধারিত ফি তিনশো টাকার পরিবর্তে সাতশো আশি টাকা হাতিয়ে নিলো জমজম হাসপাতাল! তিনি আরও বলেন, আমি একজন স্নাতকোত্তর ডিগ্রিধারী লোক, যেখানে আমাকে ঠকিয়ে জমজম হাসপাতাল অতিরিক্ত টাকা হাতিয়ে নিলো, না জানি দেশের সাধারণ মানুষকে কি পরিমাণ ঠকাচ্ছে এই হাসপাতাল। তিনি এই হাসপাতালের কর্মকাণ্ডের প্রতি নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন কতৃপক্ষের কাছে। এ বিষয়ে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবিরের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারি নির্দেশনা বা সিভিল সার্জন অফিসের কোন চিঠি পাইনি, তাই পূর্বের তালিকা অনুযায়ী পরীক্ষার ফি নেওয়া হচ্ছে। চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন দত্ত বলেন, ডেঙ্গু পরীক্ষার ফি পুনঃ নির্ধারণ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা যথাযথ ভাবে দেওয়া হয়েছে। এটি নিয়ে প্রশ্ন তোলার কোন অবকাশ নেই। কেউ যদি এটি অমান্য করে, প্রশাসনিক ভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান বলেন, সরকারি নির্দেশনা পাওয়ার সাথে সাথে প্রতিটি উপজেলায় স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট ও যথাযথ মাধ্যমে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারদের জানিয়ে দেওয়া হয়েছে। কেউ যদি নির্দেশনা পায়নি অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার জেপি দেওয়ান বলেন, দেশে ডেঙ্গু রোগ বেড়ে যাওয়ায়, জনসাধারণের সুবিধার্থে ডেঙ্গু পরীক্ষার ফি কমিয়েছে। সরকারি নির্দেশনা অমান্য করে জমজম হাসপাতালে ডেঙ্গু পরীক্ষায় অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..