মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

তিনদিনব্যাপী আন্তর্জাতিক আইসিইসিআইটি সম্মেলন শুরু খুবিতে

খুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৫০৬ ০০০ বার

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিনের আয়োজনে আজ ১৪ সেপ্টেম্বর ২০২১ খ্রি. তারিখ মঙ্গলবার থেকে তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

সকাল ১০টায় আইসিইসিআইটি-২০২১ তথা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ইলেক্ট্রনিক্স, কমিউনিকেশন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি শীর্ষক ভার্চুয়ালি সম্মেলনের উদ্বোধন করেন সম্মেলনের প্যাট্রন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা।

তিনি বলেন, এই আন্তর্জাতিক সম্মেলনের মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনী চিন্তা-ধারণা আদান-প্রদান হবে। বিশেষ করে চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে বাংলাদেশের আইসিটি-ইসিই শিক্ষা ও গবেষণা খাতে ভূমিকা পালন, ইন্ডাস্ট্রি-বিশ্ববিদ্যালয়ের মধ্যে অধিকতর সংযোগ সাধন ও কোলাবরেটিভ কার্যক্রম গ্রহণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা-উদ্ভাবনা ইন্ডাস্ট্রিজে প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে এ খাতের অভীষ্ট অর্জন এবং বিশ্বের আইসিটি সংশ্লিষ্ট গবেষকদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলে পারস্পারিক অভিজ্ঞতা বিনিময় সম্ভব হবে।

তিনি আরও বলেন, এই আন্তর্জাতিক সম্মেলন আয়োজন ইসিই ডিসিপ্লিনের সক্ষমতার বহিঃপ্রকাশ। এই ডিসিপ্লিন ভবিষ্যতে শিক্ষা ও গবেষণা কার্যক্রমে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করে শিক্ষা ও গবেষণার কাজে লাগাতে পারবে এবং বড় সুযোগ সৃষ্টি হবে। তাছাড়া আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যুক্ত হয়ে গবেষণা ও উদ্ভাবনার নতুন জ্ঞান সৃজনে উদ্যোগী হতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে করোনা মহামারী মানবজাতিকে পরাভূত করতে পারেনি। এই দুর্যোগকালেও তথ্য-প্রযুক্তি মানব সমাজকে উজ্জীবিত ও যুক্ত রেখেছে, দিকনির্দেশনা দিয়েছে। সক্ষমতার বহিঃপ্রকাশ ঘটিয়েছে, নতুন চেতনা ও প্ল্যাটফর্ম তৈরি করেছে।

সম্মেলনের অর্গানাইজিং কমিটির সদস্য-সচিব খুবির ইসিই ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ শামীম আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা বেগম, জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাশানোরি হানাওয়া, আইইইই’র নবনির্বাচিত সভাপতি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়রে (চুয়েট) প্রফেসর ড. মশিউল হক এবং খুবির ইসিই ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ ইসমত কাদির।

স্বাগত বক্তব্য রাখেন খুবির ইসিই ডিসিপ্লিনের শিক্ষক ও অর্গানাইজিং কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসিই ডিসিপ্লিনের প্রভাষক ইতু পোদ্দার।
উল্লেখ্য, এবারের সম্মেলনে বিশ্বের ১৬টি দেশ এবং বাংলাদেশের ২০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনের টেকনিক্যাল সেশনে ১২৩টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে বলে আশা করা যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..