রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৯ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া দক্ষিণাঞ্চলের উন্নয়ন মডেল হতে পারে বরিশাল : শারমিন বিনতে সিদ্দিক মেধা ও মননের বিকাশে নেভি এ্যাংকরেজ স্কুলের বার্ষিক প্রতিযোগিতা সম্পন্ন

দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আবুল কালাম আজাদ মিন্টু

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : বুধবার, ১৯ আগস্ট, ২০২০
  • ৫২০ ০০০ বার

পাবনা-৪ উপনির্বাচনে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু ।

আজ দুপুর ১২ টায় ধানমন্ডি ৩২ এ অবস্থিত আওয়ামীলীগ সভানেত্রীর কার্যালয় থেকে ঈশ্বরদী পৌরসভার একাধিকার নির্বাচিত পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু পাবনা-৪ উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।এসময় ইদ্রিস মন্ডল,বিদন জামান সহ ঈশ্বরদীর শীর্ষস্থানীয় কয়েকজন আওয়ামীলীগ নেতা উপস্থিত ছিলেন।

আবুল কালাম আজাদ মিন্টুর মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যাক্ত করে ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন সোহাগ বলেন “আবুল কালাম আজাদ মিন্টু একজন প্রকৃত শেখ হাসিনার ভ্যানগার্ড।তিনি একাধিকবার নির্বাচিত পৌরসভার মেয়র।উনি মনোনয়ন পেলে মাদক ও দলীয় গ্রুপিং এর রাজনীতি থেকে আমরা মুক্ত হতে পারবো।ইনশাআল্লাহ এর আগে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার দেয়া নৌকাকে যেভাবে তিনি বিজয়ী করেছেন, সেভাবেই আবারও জনতার নেতা হিসেবে নৌকার বিজয় সুনিশ্চিত করবেন। ”

এ বিষয়ে আরেক সাবেক ছাত্রনেতা, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন সনেট বলেন “আবুল কালাম আজাদ মিন্টু ঈশ্বরদীতে একটা ব্র‍্যান্ড।তৃণমূল থেকে উঠে আসা এই নেতার প্রতি বিশ্বাস রেখে এই আসনের আমরা সবাই ঐক্যবদ্ধ। নেত্রী অবশ্যই তার দলের প্রতি অবদান, ত্যাগ এর বিষয়গুলো বিশ্লেষণ করে মনোনয়ন দিয়ে এই আসনের জনপদের সেবা করার সুযোগ দিবেন।”
এদিকে মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী জানিয়ে মনোনয়ন প্রত্যাশী আবুল কালাম আজাদ মিন্টু বলেন “আমি কয়েকবার পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে ঈশ্বরদীর মানুষের পাশে ছিলাম।জননেত্রী শেখ হাসিনা আমাকে ঈশ্বরদীর সেবা করতে বলেছেন, আমি তার নির্দেশমতো এই জনপদের সেবা করেছি।তিনি যদি পাবনা-৪ আসনে মনোনয়ন দেন,আমি অবশ্যই দেশরত্ন শেখ হাসিনাকে পাবনা-৪ আসন উপহার দিয়ে ঈশ্বরদী-আটঘরিয়াবাসীর মানুষের পাশে দাঁড়াতে চাই।”

প্রসঙ্গত পাবনা-৪ আসন সহ দেশের ৫ টি সংসদীয় আসনে গত সোমবার থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। গতকাল পর্যন্ত এই আসনের মোট ১১ জন আওয়ামীলীগ নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন শূন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..