বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১০:১০ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা আশ্বাসের ফাঁদে আটকে নোবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া

দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গালিবুর রহমান শরীফ

বাংলাদেশ সারাবেলা বিশেষ রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৫২৭ ০০০ বার

পাবনা-৪ উপনির্বাচনে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গালিবুর রহমান শরীফ ।

আজ বিকালে ধানমন্ডি ৩২ এ অবস্থিত আওয়ামীলীগ সভানেত্রীর কার্যালয় থেকে পাবনা-৪ উপনির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ভূমি মন্ত্রী, পাবনা-৪ আসনের আমৃত সাংসদ প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর পুত্র গালিবুর রহমান শরীফ ও তার সমর্থকরা।মনোনয়ন পত্র সংগ্রহের সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মিন্টুসহ আওয়ামীলীগ নেতাকর্মী  ।

মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যাক্ত করে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাব্বির আহাম্মেদ বলেন ” উত্তরবঙ্গের বর্ষিয়ান রাজনীতিক, প্রয়াত সাংসদ শামসুর রহমান শরীফ ডিলুর সুযোগ্য সন্তান গালিবুর রহমান শরীফ তার পিতার আদর্শে দীর্ঘদিন এই জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছেন।আমরা আশা করি, আমাদের আশার বাতিঘর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গালিবুর রহমান শরীফ ভাইকে মনোনয়ন দিবেন ”

এদিকে প্রয়াত সাংসদ শরীফ পরিবার থেকেই মনোয়ন পেতে পারে এমন গুঞ্জন ঈশ্বরদী-আটঘরিয়ার সর্বত্র।সেক্ষেত্রে গালিবুর রহমান শরীফকে নিয়ে আশার বুক বাধছেন এখানকার আওয়ামীলীগ নেতাকর্মীরা।
ক্লিন ইমেজের ব্যাক্তি হিসেবে সুপরিচিত গালিবুর রহমান শরীফ দল ও দলের বাইরে প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যেও রয়েছে ব্যাপক জনপ্রিয়তা।

প্রসঙ্গত সাবেক ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে পাবনা-৪ আসন শূন্য হওয়ায় উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাবনা-৪ আসন সহ দেশের ৫ টি সংসদীয় আসনে গত সোমবার থেকে আওয়ামীলীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ করা যাবে। গতকাল পর্যন্ত এ আসনে মোট ১৮ জন আওয়ামীলীগ নেতা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..