বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১১ অপরাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

দুই দিনব্যপী কুবি ছায়া জাতিসংঘ সংস্থার সম্মেলনের উদ্বোধন

কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ৩৫৩ ০০০ বার

তৃতীয়বারের মত কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছায়া জাতিসংঘ সংস্থা আয়োজিত ‘গেইম অব ডিপ্লোম্যাসি’ ২০২২ এর দুই দিনব্যাপী সম্মেলনের প্রথম দিন সম্পন্ন হয়েছে। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা ১২০ জন শিক্ষার্থী প্রতিনিধিত্ব করেছেন।

 

১৮ নভেম্বর (শুক্রবার) সকাল আটটায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বিকাল ছয়টায় প্ৰথম দিনের কার্যক্রম শেষ হয়।

 

এতে ছায়া জাতিসংঘ ও ইউনাইটেড নেশন্স এর অঙ্গসংগঠনগুলোর ছয়টি কমিটি অংশ নেয়। সেগুলো হলো ইউনাইটেড নেশন্স সিকিউরিটি কাউন্সিল (ইউএনএসসি), ইউনাইটেড নেশন্স হিউম্যান রাইটস কাউন্সিল (ইউএনএইচসআরসি), ইন্টারন্যাশনাল প্রেস (আইপি), ইন্টারন্যাশনাল মনেটারি ফান্ড (আইএমএফ), জাতীয় সংসদ, ফিফা।

 

প্রথম দিনের সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বৈশ্বিক বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। সম্মেলন উপলক্ষ্যে প্রতিনিধিদের জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার এবং বিকালের নাস্তা সহ ছিল পরিবহন ও আবাসন ব্যবস্থা।

 

সম্মেলন নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থার জেনারেল সেক্রেটারি ওয়াইদাতুল আকমাম তাসিন বলেন, ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ১২০ জন শিক্ষার্থী ছয়টি কমিটিতে বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব করে নানা বৈশ্বিক সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা পালন করছেন। আমরা আশা রাখি, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংস্থা কর্তৃক দুইদিন ব্যাপী আয়োজিত জাতীয় ছায়া জাতিসংঘ সম্মেলন “গেইম অব ডিপ্লোমেসি ২০২২” বাংলাদেশে আয়োজিত ছায়া জাতিসংঘ সম্মেলনের ইতিহাসে একটি নতুন মাত্রা যোগ করবে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে বিশ্বদরবারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..