বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

দুমকিতে এক নারীর রহস্যজনক মৃত্যু

মোঃ সিফাত হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ৩৯৭ ০০০ বার

পটুয়াখালীর দুমকিতে ফারজানা আক্তার(২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ওই গৃহবধূর স্বামী রাশেদুল ইসলাম ওরফে রাসেল দাবী বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়েছে।

নিহত ফারজানা মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফোরকান হোসেনের মেয়ে এবং স্বামী রাশেদুল ইসলাম ওরফে রাসেল দুমকি উপজেলার কার্তিকপাশা গ্রামের মোসলেম সরদারের ছেলে।

সোমবার(৩১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার রাজাখালি বাজার সংলগ্ন সার্জেন্ট(অবঃ) আঃ হক হাওলাদারের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক আঃ হক হাওলাদারের স্ত্রী লিপি বেগম বলেন, সকালে আমি গোয়াল ঘরে দুধ দোহান করতে ছিলাম। এমন সময় আমাকে মেয়েটার(নিহত ফারজানার)স্বামী ডাকাডাকি করতে ছিল। গিয়ে দেখি – মেয়েটা স্বামীর কোলে, মাথায় তেল-পানি দিতেছে। দ্রুত হাসপাতালে নেয়ার জন্য বলে বাসায় এসেছি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, গত ৫/৬ দিন আগে আমাদের বাসায় যখন ভাড়া ওঠে তখনই ওই মেয়েটা( নিহত ফারজানা) বলছিল যে, আমার মৃগীর সমস্যা আছে। এমন সমস্যা হলে আমাকে যেন দ্রুত হাসপাতালে নেয়া হয়।

অপর দিকে নিহতের স্বামী রাশেদুল ইসলাম ওরফে রাসেল বলেন, সকালে ঘুমের মধ্যে একটি চিৎকারের শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখি সে(নিহত ফারজানা) মাটিতে পড়ে আছে এবং কোকাচ্ছে। পরে অপর ভাড়াটিয়া রাসেদ ও তার স্ত্রীকে সাথে নিয়ে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই।

ডাক্তারের কাছে হাসপাতালে গিয়ে বৈদ্যুতিক শক খেয়েছে এমন দাবি করেছেন কিনা জানতে চাইলে তিনি স্বীকার করে বলেন, ডাক্তারকে বলেছি কারেন্টে ধরেছে মনে হয়।

তিনি আরও বলেন, বাসার বাইরে বাথরুমের সাথে যেখানে ফারজানা পড়ে গিয়েছে সেখানে গাড়ির লাইন ছিল।

এখানে কোন গাড়ির লাইন নেই এমন কথা প্রতিবেদক বললে নিহতের স্বামী রাসেল এ কথার কোন সদুত্তর দিতে পারেন নি।

এলাকাবাসীর অভিযোগ, স্বাভাবিক মৃত্যু নয়, ফারজানার মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদরে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..