বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
নোটিশ ::
বাংলাদেশ সারাবেলা ডটকমে আপনাদের স্বাগতম। সারাদেশের জেলা,উপজেলা ও বিশ্ববিদ্যালয়ে  প্রতিনিধি নিয়োগ চলছে, আগ্রহীরা যোগাযোগ করুন - ০১৭৯৭-২৮১৪২৮ নাম্বারে
সংবাদ শিরোনাম ::
শাকসু স্থগিতের প্রতিবাদ ও নোবিপ্রবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ছাত্রশিবিরের মানববন্ধন নোবিপ্রবির সঙ্গে তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক ও ইরাসমাস চুক্তি হাদীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোবিপ্রবিতে তীব্র বিক্ষোভ  নোবিপ্রবিতে বিএনপি নেতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ  নোবিপ্রবির সঙ্গে তুরস্কের রিসেপ তাইয়েপ এরদোয়ান বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর র‍্যাংকিং এ দেশসেরা ৭ম স্থানে নোবিপ্রবি নোবিপ্রবিতে পরিচালিত হলো ইয়ুথ কল ফর সাসটেইনেবল ফাইন্যান্স ক্যাম্পেইন ডেঙ্গুতে প্রাণ গেল নোবিপ্রবি শিক্ষার্থীর ড. জাকির নায়েককে আসার অনুমতি না দেয়ায় নোবিপ্রবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এআই ও অটোমেশনভিত্তিক নতুন কোর্স চালুর প্রচেষ্টা চলছে’- নোবিপ্রবি উপাচার্য  নোবিপ্রবি প্রেসক্লাবের নেতৃত্বে রাকিন- সাজিদ গোবিপ্রবির ন্যাশনাল সায়েন্স ফেস্টে নোবিপ্রবি সায়েন্স ক্লাবের অভূতপূর্ব সাফল্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা, অবহেলার শিকার নোবিপ্রবির ভাষা শহীদ আব্দুস সালাম হল নোবিপ্রবির সঙ্গে ইস্তাম্বুল কালচার ইউনিভার্সিটির চুক্তি স্বাক্ষর নোবিপ্রবিতে সপ্তম ছায়া জাতিসংঘ সম্মেলনের উদ্বোধন ৬০০ নবীন শিক্ষার্থীকে কুরআন শরীফ উপহার দিল নোবিপ্রবি ছাত্রশিবির নজরুলের ৪৯তম প্রয়াণ দিবসে নোবিপ্রবি ‘শব্দকুটির’-এর আবৃত্তি প্রতিযোগিতা ২৫ গোবিপ্রবিতে সীমানা প্রাচীর, গেইট ও নতুন হল নির্মাণের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি জেলে সম্প্রদায়: জলাশয়ের সনে মিত্রতা নদী ভাঙ্গন: অস্তিত্বে দিশাহীন প্রান্তিক মানুষ নিখোঁজ মেয়ের খোঁজে পথে পথে বাবা সবুজ গ্রামবাংলা: নৈসর্গিক সৌন্দর্য ও জীবন্ত চিত্র মানবিক চেতনাবোধ: জীবের প্রতি প্রেম যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষার্থীদের প্রতিবাদ প্রথম আলোতে ভুল সংবাদ প্রকাশে রবিসাসের তীব্র নিন্দা

দুমকিতে ভাইস-প্রিন্সিপাল নিয়োগকে কেন্দ্র করে প্রভাষকের হাতে মাদ্রাসা অধ্যক্ষ জখম

মোঃ সিফাত হোসেন, পটুয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৭৬ ০০০ বার

পটুয়াখালীর দুমকিতে একটি মাদ্রাসায় ভাইস-প্রিন্সিপাল পদে নিয়োগকে কেন্দ্র করে আরবি প্রভাষকের হাতে অধ্যক্ষ মাওলানা কাজী শাহ জালাল গুরুতর জখম হয়েছেন।

গুরুতর আহত অধ্যক্ষকে প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলেও অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৩১ আগষ্ট ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মুরাদিয়া মহিলা ফাজিল মাদ্রাসা সংলগ্ন ব্রিজের কাছে রাস্তার ওপরে এ অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

বিভিন্ন সূত্রে জানা যায়, ২০২১ সালের সর্বশেষ পরিপত্র অনুযায়ী অত্র মাদরাসার অধ্যক্ষ মাওলানা কাজী শাহ জালাল তার মাদরাসায় ভাইস- প্রিন্সিপাল পদে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
উক্ত নিয়োগকে কেন্দ্র করে সাবেক অধ্যক্ষ মাও. আঃ মতিন এর ছেলে অত্র মাদরাসার আরবি প্রভাষক মাও. মজিবুর রহমান ওরফে কামাল ও বর্তমান অধ্যক্ষের মাঝে বিরোধ দেখা দেয় এবং এ নিয়ে মামলা হয়।

গত শনিবার (২৭ আগষ্ট) অনুপস্থিত থাকায় আরবী প্রভাষক মাও: মো. মজিবুর রহমান কামালকে শো’কজ করেন ওই মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ কাজী শাহজালাল। অধ্যক্ষ মাও. কাজী মো. শাহজালাল মাদ্রাসা গেটে পৌঁছলে ক্ষিপ্ত হয়ে আরবি প্রভাষক মজিবুর রহমান ওরফে কামাল অতর্কিতে হামলা চালিয়ে এলোপাথারি কিল, ঘুষি মেরে, পিটিয়ে রক্তাক্ত জখম করেন। খবর পেয়ে মাদ্রাসার সহকর্মীরা আহত অধ্যক্ষকে উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক অত্র মাদরাসার একজন শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উক্ত ঘটনার পর পরই তার (মাও. মজিবুর রহমান) ছেলে রইস উদ্দিনের নেতৃত্বে লোকজন নিয়ে মাদ্রাসার অফিস কক্ষে ঢুকে অধ্যক্ষের টেবিলের গ্লাস, আসবাবপত্র ভাংচুর ও কাগজপত্র তছনছ করেছে।

আরবি প্রভাষক মাও: মজিবুর রহমান ওরফে কামাল বলেন, ২০০৫ সালে তৎকালীন সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমার দাস আমাকে নিয়োগ দেন। তা সত্ত্বেও বর্তমান অধ্যক্ষ ২০২১ সালের সর্বশেষ বেসরকারি স্কুল কলেজ এমপিও নীতিমালা ও জনবল কাঠামো অনুসরণ করে ভাইস-প্রিন্সিপাল পদে নিয়োগ বিজ্ঞাপ্তি দেন।

জখমের অভিযোগ অস্বীকার করে বলেন, গত ২০ আগষ্ট আমার ভাগ্নে মারা যায়। আমি অধ্যক্ষের টেবিলে আবেদন রেখে আসি। কিন্তু আমার আবেদন বিলুপ্ত করে আমাকে শোকজ দেয়। আমি উক্ত শোকজের জবাব দিলেও ২ য় দফায় শোকজ দেয়। সে সম্পর্কে জিজ্ঞেস করলে সে ক্ষিপ্ত হয় এবং আমার সাথে হাতাহাতি হয়। আমিও আহত হয়েছি।

দুমকি থানার ওসি আবদুস সালাম বলেন, এ ঘটনায় মাদ্রসার অফিস সহকারি মাওলানা মোহেব্বুল্লাহ বাদি হয়ে একটি মামলা দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..